শাহজাদপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা: আজ সোমবার শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে উপজেলা বিএনপি ও শহর বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর উপজেলা বিএনপি সভাপতি হুসেইন শহিদ মাহমুদ গ্যাদনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন , বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিস সরোয়ার, শাহজাদপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ইকবাল হোসেন হিরু, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌরমেয়র নজরুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, শহর বিএনপি’র সাধারন সম্পাদক কে,এম হাবিবুল হক সাব্বির, বিএনপি নেতা মাসুদ রানা, তাঁত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল-মাহমুদ। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,তারেক জিয়াসহ বিএনপির প্রবীন নেতৃবৃন্দের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শাহজাদপুর টাউন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী গোলাম রব্বানী। ওই ইফতার মাহফিল,আলোচনা সভা ও দোয়া মাহফিলে শাহজাদপুর উপজেলা বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুর
শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...
