শাহজাদপুরে তুচ্ছ ঘটনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রাতের আঁধারে হামলা চালিয়ে মারপিট, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩১ মে) রাতে ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার আলোকদিয়ার মধ্যপাড়া মহল্লায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, পুনরায় সংঘর্ষের আশংকায় এলাকাবাসী বিচলিত হয়ে পড়েছে।
সরেজমিন পরিদর্শনে এলাকাবাসীর অভিযোগ, 'আলোকদিয়ার ঈদগাহ মাঠে ভবিষ্যতে অনুষ্ঠিতব্য একটি ইসলামি জলসায় মাওলানা কাশেমী সাহেবকে প্রধান বক্তা করা নিয়ে সুন্নী ও ওহাবী অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই জেরে সোমবার সন্ধ্যায় সুন্নী অনুসারী বাবু, রফিক ও মোন্নাফের সাথে ওহাবী অনুসারী রোমানের বাকবিতন্ডার ঘটনা ঘটে।
এ ঘটনাকে পুঁজি করে এদিন রাত সাড়ে ৮ টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারে নূর আমিন লালনের নেতৃত্বে শাহান, সিরাজ, আসলাম, নয়ন, মোহন স্বপন, নিশাত, তুষার, রফিকসহ ১০/১৫ জনের একটি দল রামদা, হাসুয়া, লাঠি ফালাসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হাজী নকির প্রামাণিক, হাজী চাঁদ উল্লাহ, কোরবান প্রামাণিক, ওমর প্রামাণিক, রশিদ প্রামাণিক, জব্বার প্রামাণিক ও রহমত প্রামাণিকের বাড়িতে রাতের আঁধারে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে।
এ সময় হাজী নকিরের ছেলে এমদাদুলের দোকানপাট ও একটি দামী মোটরসাইকেল ভাংচুর ও লুটপাট চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করা হয়। ঘন্ট্যাব্যাপী এ সন্ত্রাসী তান্ডবলীলা চলাকালে মহল্লার নারী ও শিশুরা ভীতসন্ত্রস্ত্র হয়ে পড়ে। সাংবাদিক ও প্রশাসনের লোকজনদের ঘটনাস্থলে প্রবেশে বাঁধা সৃষ্টি করে হামলাকারীরা।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও ওই মহল্লায় দু'পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্শের আশংকায় এলাকাবাসী বিচলিত হয়ে পড়েছে।
সম্পর্কিত সংবাদ
উপ-সম্পাদকীয়
পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই
শামছুর রহমান শিশির, রাজীব রাসেল, ফারুক হাসান কাহার : শুক্রবার ও গতকাল শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার প্... রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ... রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ... সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে ইউএনও সাদিয়া আফরিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সোমবার দুপুরে শাহজাদপুর প্রেস...
আন্তর্জাতিক
ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি
ফটোগ্যালারী
কবিগুরুর শাহজাদপুরের কাছারিবাড়ীতে বৈশাখী সাজে রবীন্দ্রভক্ত দেশী-বিদেশী দর্শনার্থীর ঢল
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
পরিবেশ ও জলবায়ু
তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
শাহজাদপুর
শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা
