সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সাগর বসাক, শাহজাদপুর: শাহজাদপুরে বাঘাবাড়ীতে অবস্থিত ১০০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ৭দিন ধরে বন্ধ রয়েছে। এতে করে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ কমে গেছে। গতকাল রোববার বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা তদারক এম এ রহিম সাংবাদিকদের জানান বিদ্যুৎ কেন্দ্রের প্রবেশ করা যাবে না । তথ্যের প্রয়োজন হলে তার কাছ থেকে তথ্য নিতে হবে। তিনি জানান গত ১০ এপ্রিল ১০০ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের লুভওয়েল লিকেজ নষ্ট হয়ে গেছে। এটি মেরামতের জন্য কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। তবে কবে নাগাদ চালু হবে তা জানাতে পারেন নি। এদিকে পল্লি বিদ্যুতের ডিজিএম জুলফিকার রহমান জানান, সাময়িক বন্ধ ১০০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রীডে সরবরাহ করত।এর ফলে বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে বলে তিনি বলেন। এদিকে শাহজাদপুরে ঘন ঘন লোড শেডিংয়ের বিষয়ে তিনি বলেন, সন্ধার পরে যে পরিমান বিদ্যুৎ প্রয়োজন হয় তা চাহিদার তুলনায় অপ্রতুল। একটি সুত্র জানান যে সাময়িক বন্ধ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে লোড শেডিংয়ের পরিমান কমে যাবে। সূত্র: নিউজআমারদেশ ডট কম

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...