নিহাল খান, শাহজাদপুর : "আনন্দ ধ্বনি জাগাও গগনে " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে দৈনিক ভোরের পাতা পত্রিকার ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দৈনিক ভোরের পাতার ১২ বছরে যুগপদার্পন উপলক্ষে আজ বুধবার দুপুর ১২টায় শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়াও পত্রিকাটির যুগপদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব আরিফুজ্জামান। শাহজাদপুর সংবাদ ডট কমের প্রধান সম্পাদক আবুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মনিরুল ইসলাম। এছাড়া একাত্তর টেলিভিশন এবং দৈনিক ভোরের পাতার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদ পারভেজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন - ভোরের পাতার শাহজাদপুর প্রতিনিধি মামুন বিশ্বাস, দৈনিক যুগান্তর পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি মুমীদুজ্জামান জাহান, করতোয়া পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি সাগর বসাক, শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দিনকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আল- আমিন হোসেন ও শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ এর সভাপতি শেখ কাজল । আলোচনা সভায় বক্তারা বলেন, পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ।
সাংবাদিকগণ লেখনির মাধ্যমে পত্রিকায় সমাজের সকল অপরাধ, দেশ ও জাতির কথা তুলে ধরেন। দৈনিক ভোরের পাতাও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রের চেতনাকে ধারন করে মুক্ত মানুষ এর চিন্তা ও জিজ্ঞাসার জানালায় নতুন আকাশ মেলে ধরার প্রত্যাশায় অগ্রসর হচ্ছে। এ সময় সকলেই ভোরের পাতা পত্রিকার সাফল্য কামনা করেন। এছাড়াও যুগপদার্পণের এই ক্ষণটিকে স্মরনীয় করে রাখতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন -দৈনিক সানশাইন ও আজকের সিরাজগঞ্জ পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি ফরিদ আহমেদ চঞ্চল, বার্তাবাজার ডট কম এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি নিহাল খান, নিউজ আমার দেশ ডট কমের সম্পাদক রফিকুর রহমান মধু, সাংবাদিক এইচ,এম আলাউদ্দিন, টিটু হাসনাত,ছাত্রলীগ নেতা রাসেল শেখ, শাহজাদপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ সহ ভোরের পাতার পাঠক এবং শুভাকাঙ্ক্ষীগণ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুর
শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...
