মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর হাইস্কুল মাঠে শাহজাদপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় যুগ্নীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা একাদশ গুদিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা একাদশকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়্যান হয়। অপর খেলায় পোতাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ একাদশ ২-০ গোলে হাটপ্রাচীল সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ একাদশ পরাজিত করে। ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজীত দলের খেলোয়াড়দের ট্রফি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওয়াজেদ আলী, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কৈজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক, সাবেক অধ্যক্ষ এএম আব্দুল আজীজ, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, প্রধান শিক্ষক ময়নুল হক সরকার, শিক্ষক উজ্জ্বল হোসেন, শাহীন হোসেন, আব্দুল হামিদ, আলমগীর হোসেন প্রমূখ।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...