রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

রবিবার(১৫ নভেম্বর) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, গবেষক, বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক, সংস্কৃতিকর্মী ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রফেসর ড. মযহারুল ইসলামের ১৭ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসুচি পালন করেছে ।

এ উপলক্ষে উপজেলার পৌর সদরের শক্তিপুরস্থ ‘নুরজাহান’-এ মযহারুল ইসলামের সমাধিতে সকালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদের ব্যাক্তিগত উদ্যোগে প্রফেসর ডক্টর মযহারুল ইসলামকে স্মরণ করে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৈজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনর রশীদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মনিরুল গনি চৌধুরী শুভ্র, স্বাধীনতা পরিষদ শাহজাদপুর শাখার সভাপতি মির্জা রাজু, সাবেক ছাত্র নেতা হাজী আব্দুস সোবহান, সাংবাদিক ফারুক হাসান কাহার, মানবাধিকার কর্মী ইব্রাহিম খলিলুল্লাহ নিশান প্রমুখ।

ড. মযহারুল ইসলাম তার বর্ণাঢ্য কর্মজীবনে স্বাধীন বাংলাদেশে বাংলা একাডেমীর প্রথম মহাপরিচালক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পালন করেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতি সচেতন প্রফেসর ইসলাম মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন।

দেশবরেণ্য এই শিক্ষাবিদ ২০০৩ সালের ১৫ নভেম্বর সকাল ৮টা ১১ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার চার সন্তানরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী প্রফেসর ড. ছন্দা ইসলাম এবং বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ও শিল্পপতি শোভন ইসলাম।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...