বুধবার, ২৫ মার্চ ২০২৬
বিশেষ প্রতিবেদক : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে অাওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকার মাঝি, শাহজাদপুরের জনমানুষের প্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্প- উপমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন দলীয় মনোনয়ন পাবার পর আজ মঙ্গলবার শাহজাদপুরে আগমন করায় সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে অানন্দের ঢল নামে। এদিন সকালে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন নিয়ে ঢাকা থেকে শাহজাদপুরে আগমণ উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী ও আমজনতা তাকে স্বাগত জানাতে পৌর সদরসহ বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর অংশের বিভিন্ন স্থানে ভীড় জমায়। জননেতা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন গাড়ী থেকে নামলে দলীয় নেতাকর্মী, সমর্থকসহ অানন্দে উদ্ভাসিত জনতা তাকে ফুলেল সংবর্ধনা জানিয়ে বিশাল শোভাযাত্রার মাধ্যমে শাহজাদপুর সরকারি পাইলট হাই স্কুল মাঠে নিয়ে আসে। এ সময় শহরের প্রধান প্রধান সড়কের দুইপাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত উঠিয়ে তাকে অভিনন্দন জানায়। এরপর জনতার ঢল নামে শাহজাদপুর সরকারি হাই স্কুল মাঠ প্রাঙ্গণে । সেখানে আগত নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসী তাকে গণসংবর্ধনা প্রদান করে। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সবার মধ্যমণি জননেতা হাসিবুর রহমান স্বপন বক্তব্যে বলেন, আমাকে আবারও এই আসনে মনোনয়ন দেওয়ায় জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সর্বস্তরের জনগণের কাছেও ঋনী। কারণ তাদের সমর্থন ও দোয়া নিয়েই আমি এই জায়গায় এসেছি। সাধারণ মানুষই আমার ভরসা। গত ৫ বছর দেশে জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের সহযোগী হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, কৃষি, অর্থনীতি, বিদ্যুৎ, যোগাযোগসহ বহুমূখী খাতের উন্নয়ন এবং বেকার ও দুস্থ্যদের কর্মসংস্থানসহ নানা ধরনের উন্নয়ন করেছিলাম। জনগণ এজন্য আমাকে চেয়েছে। শাহজাদপুরে চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শাহজাদপুরবাসী আবারও আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের হাতকে শক্তিশালী করবে এবং এই অঞ্চলের সাধারণ মানুষের দুঃখ-দুঃদর্শা ও যমুনা ভাঙ্গনের কথা জাতীয় সংসদে গিয়ে তাদের পক্ষে কথা বলার সুযোগ করে দিবে বলে বিশ্বাস করি। আমৃত্যু মানুষের কল্যাণে, সেবায় ও দেশের উন্নয়নে এভাবেই কাজ করে যেতে চাই। এ জন্য সকলের কাছে আবারও নৌকার নৌকা প্রতীকে ভোট দেয়ার অাহবান জানাই ও সবার দোয়া, ভালোবাসা ও সহযোগীতা চাই। উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক আমজনতা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...