বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : রোববার রাতে শাহজাদপুর পৌরসদরের দ্বারিয়াপুর মহল্লাস্থ (মণিহার সিনেমা হল সংলগ্ন) এআর অটো হাউজ নামের দোকানের শার্টার ভেঙ্গে ২ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। সম্প্রতি দ্বারিয়াপুর বাজারস্থ মোদক মিষ্টান্ন ভান্ডারে নকল চাবি দিয়ে তালা খুলে নগদ অর্থ চুরির অভিযোগে দুই নাইটগার্ড আটকের ঘটনার রেশ কাটতে না কাটতে ফের চুরির ঘটনা ঘটায় স্থানীয় ব্যবসায়ীরা বিচলিত হয়ে পড়েছে। জানা গেছে, পৌরসদরের দ্বারিয়াপুর মহল্লাস্থ হোন্ডা, অটোরিক্সা ভ্যানের যন্ত্রাংশ ও ইলেকট্রিক যন্ত্রাংশ বিক্রির দোকান এআর অটো হাউজের স্বত্বাধিকারী কামরুল হাসান রিপন রোববার রাত ৯ টার দিকে দোকানের তালা বন্ধ করে বাড়ি যান। পরদিন, আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে দোকান খুলতে গেলে শার্টার কাটা অবস্থায় দেখতে পান। দোকান মালিক জানান, "চোর তার দোকান থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের অটো রিক্সাভ্যানের ৫ সেট ব্যাটারী, ৩৫ হাজার টাকা মূল্যের ১০ টি মোটর, ৩৩ হাজার টাকা মূল্যের ১১ টি আরএফএলের গ্যাসের চুলা, ১০ হাজার টাকা মূল্যের ৫ টি গ্যাসের সিলিন্ডার, ৬ হাজার টাকা সমমূল্যের ৫ টি টেবিল ফ্যানসহ সর্বমোট ২ লাখ ৪ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।"

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাকিব থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুরোধ আকরাম খানের

খেলাধুলা

সাকিব থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুরোধ আকরাম খানের

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন ইউনিটের (আকসু) নিষেধাজ্ঞার কারণে সাকিবের কাছ থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুর...