

শাহজাদপুর প্রতিনিধিঃ উপজেলার গালা ইউনিয়নের দূর্গোম আঞ্চলে প্রতিষ্ঠিত দূগালি আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার স্কুল ব্যাবস্থাপণা কমিটির সভাপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী আফিসার শামীম আহমেদ, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা আদালতের সিনিয়র সহকারি জজ মো: জাহিদুল ইসলাম সহ অন্যান্যরা। প্রথম পবের্র আলোচনা অনুষ্ঠান পরবর্তী কৃতি ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে স্কুলের ছাত্রছাত্রীরা অতিথীদের সামনে শাররীক কূচকাওয়াজ প্রদর্শন করে। মনোমুগ্ধকর এ শাররীক কূজকাওয়াজ প্রদর্শনীর জন্য অতিথীরা ছাত্রছাত্রী ও স্কুলের শাররীক শিক্ষা বিভাগের শিক্ষকের ভূয়সী প্রশংসা করেন। সবশেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে স্কুলে ছাত্রছাত্রীরাসহ অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
