শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
গতকাল মঙ্গলবার (১৮মে) দুপুর থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নে গোপালপুর ও চরকৈজুরী দুই গ্রামের চুনু মেম্বর ও গফুর মেম্বর দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে ঝাপিয়ে পরে। খবর পেয়ে শাহজাদপুর থানাপুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতী নিয়ন্ত্রনে আনে। এতে প্রথম দিনে উভয় পক্ষের শতাধিক জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশকে উপেক্ষা করে আজ বুধবার(১৯মে) দুপুরে পুনরায় উভয় পক্ষ সংঘর্ষে জরিয়ে পরলে থানা পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে এদিন আরো ৫৫জন আহত হয়েছে। এসময় চুনু মেম্বর গ্রুপের ৪ জন মহিলাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আহতদেরকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। আহতদের মধ্যে চুনু মেম্বর গ্রুপের মোঃ আব্দুল্লাহ(৩০)কে গুরুতর অবস্থায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গত শনিবার চুনু মেম্বরের ভাতিজা মোঃ সুজন(১৮) এর সাথে গফুর মেম্বার গ্রুপের কাদের সেখের পুত্র মোঃ আসাদুল(১৫) এর সাথে মোবাইল ফোনে ফ্রী-ফায়ার গেইম খেলা নিয়ে দস্তা-দস্তী হয়। তারই জের ধরে গত মঙ্গলবার থেকে দফায় দফায় এ সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় ঐ এলাকায় উভয় গ্রুপের মধ্যে উত্তজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান শাহজাদপুর সংবাদ ডটকমকে বলেন, গেম খেলাকে কেন্দ্র করে চুনু মেম্বার ও গফুর মেম্বারএ দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি হয়েছে। উভয় পক্ষকে বার বার বারন করার সত্বেও তারা আমাদের কথার কর্নপাত করেনি। তারা উল্টো পুলিশের উপর হামলা করেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা এখন প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করছি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...