শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়কে অভিযান চালিয়ে ৪ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৪টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারী) রাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকায় এ অভিযান চালানো হয়। আটকরা হলেন, বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের মৃত সোরহাব আলীর ছেলে শহীদুল ইসলাম (৫১), একই গ্রামের খবির প্রামাণিকের ছেলে আসাদুল (৩২), আজুগড়া গ্রামের মৃত জয়নাল সরকারের ছেলে দুলাল সরকার (৩৫) ও দেওয়ানতলা বেতিলচর এলাকার সেরাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৬)। সোমবার (৩ ফেব্রুয়ারী) সকালে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালগাছি বাজার এলাকায় মহাসড়কের উপর অভিযান চালিয়ে ওই চার অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের তল্লাশী চালিয়ে ৪টি ওয়ান শুটারগান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, আটক শহীদুল ও আসাদুলের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে৷ এদের মধ্যে শহীদুল একটি মামলায় ১৮ বছরের কারাদন্ডপ্রাপ্ত আসামি। বর্তমানে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন। আটক বাকী দুজন তাদের সহযোগী।

সম্পর্কিত সংবাদ

আজ পবিত্র ঈদুল আজহা

ধর্ম

আজ পবিত্র ঈদুল আজহা

আজ শনিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ স...

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ॥সমুদ্রের উচ্চতা বাড়বে ১০ ফুট!/গ্রীন ক্লাইমেট ফান্ড  (জিসিএফ) নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্য

সম্পাদকীয়

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ॥সমুদ্রের উচ্চতা বাড়বে ১০ ফুট!/গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্য

মশার দখলে শাহজাদপুর পৌর শহর

মশার দখলে শাহজাদপুর পৌর শহর

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির জন্য ১০ হাজার আবেদন, মুক্তিযোদ্ধা সংজ্ঞা নিরূপণে হাইকোর্টের রুল জারি।(পর্ব-৭)

সম্পাদকীয়

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির জন্য ১০ হাজার আবেদন, মুক্তিযোদ্ধা সংজ্ঞা নিরূপণে হাইকোর্টের রুল জারি।(পর্ব-৭)

লাগাতার হরতাল-অবরোধ শাহজাদপুরে দুগ্ধ শিল্পে চরম বিপর্যয়; দুগ্ধ উৎপাদনকারী প্রান্তিক কৃষকেরা দিশেহারা