মোঃ শফিকুল ইসলাম ফারুক,শাহজাদপুরঃ আজ বৃহস্পতিবার সকালে শাহজাদপুর রবিন্দ্র কাছারি বাড়ী মিলনায়তনে শাহজাদপুর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসোসিয়েশনের আহবায়ক জাকারিয়া ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক শিল্প উপমন্ত্রী, বর্তমান সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, বিশিষ্ঠ শিক্ষাবিদ আঃ আজিজ, প্রফেসর নাসিম উদ্দিন মালিথা, সহকারী কমিশনার(ভূমি) আঃ ওয়াদুদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের, প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান প্রমুখ। অতিথিবৃন্দ জাতীয় কবি নজরুল ইসলামের জীবনীর উপর নানা আলোচনা করেন। আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শাহজাদপুরের স্থানী শিল্পিবৃন্দ সংগীত পরিবেশন করেন।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বিশেষ প্রতিবেদন
বাদুড় করোনার জন্য কতটা দায়ী?
বিশেষ প্রতিবেদন
প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান
