সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জৈষ্ঠ্য পুত্র তারেক রহমানের নামে মিথ্যা মামলা দায়ের ও ঘোষিত রায়ের বিরুদ্ধে শাহজাদপুর উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে রোববার সকালে পৌরসদরে বিক্ষোভ মিছিল বের হয়।উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা ছাত্রদল নেতা, শাহজাদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস হুমায়ুন কবির স্বরণ, ছাত্রদল নেতা আব্দুল বাতেন, হুমায়ুন কবির খাঁন রিপন, আরাফাত আলী রবিউল, নাজিম, মিজানুর রহমান মিজান, লেলিনসহ ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। বিক্ষোভ মিছিলটি শাহজাদপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয়। পরে, সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন,‘ আওয়ামী লীগ দেশ থেকে বিএনপি’র নাম নিশানা নিশ্চিহ্ন করতে চায়। ওই চক্রান্তেরই নীল নকশা বাস্তবায়ন করতে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিতভাবে যে রায় ঘোষিত হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ওই রায় প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে তা আদায় করতে আওয়ামী লীগকে বাধ্য করা হবে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...