বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক : আসন্ন শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক ও কৈজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জননেতা সাইফুল ইসলাম উপজেলার বিভিন্ন স্থানে সভা, পথসভা ও নির্বাচনী গণসংযোগ করেছেন। এদিন বিকেলে জননেতা সাইফুল ইসলাম উপজেলার খুকনী ইউনিয়নের ঘাটাবাড়ি, আড়কান্দি, শিবপুর, খুকনী ও জালালপুর ইউনিয়নের সৈয়দপুর বাজারসহ বেশ কয়েকটি স্থানে নির্বাচনী সভা, পথসভা ও গণসংযোগে অংশ নেন। এসব সভা, পথসভা ও গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা সাইফুল ইসলামসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি রূহুল আমিন বিএসসি, সাংগঠনিক সম্পাদক শামীম, খুকনী ইউনিয়নের যুগ্ম- সাধারণ সম্পাদক ময়নাল, কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনর রশীদ, কৈজুরী ইউনিয়ন যুবলীগ সভাপতি বছির উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক মানিক প্রামানিক, ইউনিয়ন আ.লীগ নেতা নজরুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তব্যে বক্তারা বলেন, 'আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে, এলাকাবাসীর কল্যাণে ও দলীয় কর্মকান্ড পরিচালনায় বরাবরই সফলতার সাথে বলিষ্ঠ ভূমিকা পালন করে নেতাকর্মীদের ও শাহজাদপুরবাসীর মন জয় করেছেন। তার মতো যোগ্য নেতৃত্ব উপজেলা পরিষদে প্রতিষ্ঠিত হলে শাহজাদপুর ও শাহজাদপুরবাসী আরও সমৃদ্ধশালী হবে। এ জন্য আসন্ন শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাইফুল ইসলামকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেয়ার জোর দাবী জানাই।' নৌকা প্রতীকের সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জননেতা সাইফুল ইসলাম বলেন, ‘ সফল রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপির হাত শক্তিশালী করতে, শাহজাদপুরবাসীর উন্নয়নে ও কল্যাণে দলের একজন সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে আধুনিক শাহজাদপুর গড়তে আমৃত্যু কাজ করে যাবো।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...