মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

images

শাহজাদপুর সংবাদ ডটকম : গতকাল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সমালোচিত প্রাথমিক বিদ্যালয়ের অন্তস্বত্বা শিক্ষিকা হাফিজা খাতুন (২৪) হত্যা মামলা প্রধান আসামী স্বামী শামীম হোসেনকে জেলহাজতে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত।ওই হত্যা মামলার ৫জন আসামী সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আইন বিশেষ ট্রাইব্যুনালে স্বশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক মাসুদুর রহমান উক্ত মামলার প্রধান আসামী নিহতের স্বামী শামীম হোসেনের জামিনের আবেদন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন।বিজ্ঞ আদালত অবশিষ্ট ৪ আসামীর জামিন মঞ্জুর করেন।গতকাল বুধবার বিকেলে নিহতের স্বজনেরা জানান, মামলার আসামীরা ২২ জুলাই উচ্চ আদালতের একটি বেঞ্চে জামিন চেয়ে আবেদন করেন। উচ্চ আদালত ২ সপ্তাহের মধ্যে নিম্ম আদালতে হাজির হয়ে তাদের জামিনের জন্য আবেদন করার নির্দেশ প্রদান করেন। গত মঙ্গলবার আসামীরা নিম্নু আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক চাঞ্চল্যকর ওই হত্যা মামলার প্রধান আসামী নিহতের স্বামী শামীম হোসেনের জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন এবং মামলার অন্য ৪ আসামী নিহতের শ্বশুর, শাশুড়ি, ননদ ও ননদের জামাইয়ের আবেদন মামলার পুলিশী রিপোর্ট দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, স্বামীর দাবীকৃত চেক বইতে সই না দেওয়ায় চলতি বছরের ২০ মে সকালে শাহজাদপুর উপজেলার দুর্গম ও সীমান্তবর্তী এলাকা মুলকান্দি গ্রামের স্বামীর বাড়ীতে শাহজাদপুর মালতিডাঙ্গা পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অন্তস্বত্ত্বা হাফিজা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আব্দুল আলিম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।এদিকে, শিক্ষিকা হাফিজা হত্যা মামলার প্রধান আসামীকে জেল হাজতে প্রেরণ করায় শাহজাদপুরের শিক্ষক মহলে স্বস্তি নেমে এসেছে এবং শিক্ষক সমাজ চাঞ্চল্যকর ওই হত্যা মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

উপজেলা নির্বাচন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

শামছুর রহমান শিশির, শাহদজাপুর (সিরাজগঞ্জ) থেকে : আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই করে শাহজাদপুর...

ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি

জীবনজাপন

ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি

গরমের ক্লান্তি দূর করতে পারে এক গ্লাস ঠাণ্ডা মিন্ট টি। অতিথিদের সামনেও পরিবেশন করতে পারে...

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আইন-অপরাধ

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো

পৌর নির্বাচন

‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো

সোমবার (২৮ ডিসেম্বরে) শাহজাদপুর পৌরসভা নির্বাচনে সকল বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের টপকে সর্বোচ্চ...

ধর্ষনের সাজা ৯ বছরই বহাল থাকলো রবিনিওর

ফুটবল

ধর্ষনের সাজা ৯ বছরই বহাল থাকলো রবিনিওর

৫ বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলের  ফুটবল ইতিহাসে রবিনিও এক ঝরে পড়া তারার নাম। একটা উজ্জ্বল সম্ভাবনাময় নক্ষত্রের পতন কত ব...