বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

নিজস্ব সংবাদদাতাঃ আজ মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের নৌকার মাঝি আব্দুস সালাম হত্যা মামলার ২ সন্দেহভাজন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। এরা হল, একই গ্রামের সাইফুল ইসলাম(৩০) ও নুরুল ইসলাম (৪০)। এদের এ দিন দুপুরে আদালতে হাজির করে শাহজাদপুর থানা পুলিশ ৭দিনের রিমান্ড চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক ৩ দিনের রিমানাড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ১৬ জুলাই সন্ধ্যার সময় এহিয়া কলেজ ঘাটে যাত্রী নামিয়ে বাড়ি ফেরার সময় দূর্বৃত্তরা রাউতারা স্লুইচগেটের অদূরে কুঠিরভিটা নামক স্থানে নৌকা থামিয়ে মাঝি আব্দুস সালামকে জবাই করে হত্যা করে লাশ পানিতে ফেলে দেয়। এ ঘটনায় নিহতর ছেলে রফিকুল ইসলাম বাদি হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় সন্দেহ ভাজন হিসাবে এদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে,সাইফুলের এক চাচির সাথে নিহত আব্দুস সালামের পরকিয়া ও নুরুল ইসলামের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে এ হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করায় তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

অপরাধ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

সিটি করপোরেশনে মান্না-কবরী- সেলিম-খোকন মনোনয়নপত্র নিলেন