বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বুধবার (২৯ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জোতপাড়া কুলুপাড়া মহল্লা থেকে রহিমা খাতুন (৩৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। নিহত রহিমা খাতুন জোতপাড়া কুলুপাড়া মহল্লার আব্দুল আলীমের স্ত্রী বলে জানা গেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছীস্থ রহিমা খাতুনের পিতার বাড়িতে গলায় ফাঁস নিয়ে রহিমা আত্মহত্যার চেষ্টা করে। পরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এরও পরে নিহতের স্বামী আব্দুল আলীম রহিমার লাশ নিয়ে শাহজাদপুরের নিজ বাড়ি জোতপাড়ায় নিয়ে আসে। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোররাতে জোতপাড়া কুলুপাড়া থেকে নিহতের লাশ উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশ। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রহিমা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়াতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট এলে রহিমার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ অপরদিকে, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, ‘রায়গঞ্জের নিমগাছীস্থ রহিমার বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তার স্বামী আলীম আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে রহিমার লাশ নিয়ে আলীম তার গ্রামের বাড়ি জোতপাড়া চলে গেলে শাহজাদপুর থানা পুলিশের সহযোগীতায় সেখান থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...