মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নষ্ট-ভ্রষ্ট সমাজকে কলুষমুক্ত করা এবং অসচেতনতার অন্ধকারে নিমজ্জিত জনগোষ্ঠীকে জাগ্রত করার প্রত্যয় নিয়ে গড়ে ওঠা শিক্ষামূলক সংগঠন আলোকবর্তিকার পক্ষ থেকে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার দেওয়া হয়েছে। আজ (২ আগষ্ট) রবিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে 'আলোকবর্তিকা'র ব্যানারে "বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি"র সহযোগিতায় দরিদ্র ও অসহায় শতাধিক মানুষের মাঝে গরুর গোস্ত বিতরণ করা হয়। 'আলোকবর্তিকা'র উদ্যোক্তা ও কর্ণধার শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা আক্তার শিমু তাঁর সংগঠনের সদস্যবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এ ঈদ উপহার বিতরণ করেন। এ ব্যাপারে সংগঠণটির কর্ণধার ও সহকারি শিক্ষক সুমনা আক্তার শিমু 'আলোকবর্তিকা'র কার্যক্রমে সহযোগিতার জন্য BFFC-কে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমরা আলোকবর্তিকা টিম ঈদের খুশি সবার সাথে সমান ভাবে ভাগ করে নিতে সাধ্যের মধ্যে চেষ্টা করেছি। জানি এটা অপ্রতুল তবুও আমাদের চেষ্টা ছিল সবার মুখে হাসি ফোটানোর। সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে অলোকবর্তিকা সব সময় থাকবে ইনশাআল্লাহ। "

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...