বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : সোমবার ভোররাতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) ও হযরত জালাল উদ্দিন রুমী (রহ.) এর মহান ওস্তাদজী, জগৎ বরেণ্য অলী হযরত শাহ সামসুদ্দীন তাবরেজি (রহ.) এর দিনব্যাপী বাৎসরিক ওরশের পরিসমাপ্তি ঘটেছে। ওরশ উপলক্ষে শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়াস্থ মখদুমিয়া জামে মসজিদ ও মাজার শরীফ প্রাঙ্গণে অসংখ্য মুসুল্লির সমাগম ঘটে। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন । ছদরে মাহফিল গোলাম ওয়ারেছ শাহ ওয়ারেছি (তারেক) পীর ছাহেব। ওয়াজ মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্থানীয় আ.লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, শাহজাদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন (দায়িত্বপ্রাপ্ত), উপজেলা পর্ষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ লিয়াকত, কাউন্সিলর লিয়াকত হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু প্রমূখ। ওয়াজ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করেন, মাওলানা আব্দুর রহমান পীর ছাহেব- ঢাকা, মখদুমিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আলী আকবর ছাহেবসহ বরেণ্য ওলামায়ে কেরামগন। রোববার সারারাত ওয়াজ মাহফিল শেষে সোমবার ভোররাতে দেশবাসী ও সমগ্র মুসলিম জাহানের কল্যাণে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে নেওয়াজ বিতরণ করা হয়। উক্ত বাৎসরিক ওরশ শরীফে অগণিত আশেকান, জাকেরান ও ধর্মপ্রাণ মুসুল্লির সমাগম ঘটে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...