শাহজাদপুর সংবাদদাতাঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার বিকেলে শাহজাদপুর পৌরসদরের দ্বারিয়াপুর জিরো পয়েন্টে জঙ্গিবাদ বিরোধী ও বিতর্কিত শিক্ষানীতি বাস্তবায়নে প্রণীত শিক্ষা আইন এবং সর্বনাশা হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী সিলেবাস বাতিলের দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মহিবুল্লাহ্ , যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আয়নুল হক , অর্থ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুল হক, সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল্লাহ, ছাত্র আন্দোলন শাখার সভাপতি ইনজামুল হক, শফিকুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন,‘ গুলশান ও শোলাকিয়ায় হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ইসলাম শান্তির ধর্ম। এক শ্রেণির বিপথগামী যুবক ধর্মের নামে মানুষ হত্যা করছে যা ইসলাম কখনো সমর্থন করে না। এছাড়া বিতর্কিত শিক্ষানীতি বাস্তবায়নে প্রণীত শিক্ষা আইন এবং সর্বনাশা হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী সিলেবাস অবিলম্বে বাতিলের দাবি জানান।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুর
শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...
