বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার নূর ইসলাম (৫০) পাওনা টাকার বিরোধে প্রতিপক্ষের লোকজনের হাতে নির্মম ভাবে খুন হয়েছে।নিহত নূর ইসলাম পোতাজিয়া মধ্যপাড়া গ্রামের মৃত আজিত উল্লাহর ছেলে। শনিবার এ খুনের ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহতর ছোট ভাই হারুন অর রশিদ বাদী হয়ে৩ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এরা হলেন, কাকিলামারী গ্রামের মৃত কাছেম উদ্দিনের ছেলে ও পোতাজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতা সাইফুল ইসলাম (৫৫), তার ছেলে সৈকত হেসেন (২৫) ও তার ভাই শাহজাদপুর ইব্রাহিম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম (৫০)। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাযায়, গত ৩১ জুলাই দুপুরে ঠিকাদার নূর ইসলাম মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দিলরুবা বাস স্ট্যান্ডে পৌছালে পাওনা টাকার বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন বাটখারা দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। তাকে সজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ও পরে রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার ৩ দিন পর গতকাল শনিবার দুপুরে সে আবারো গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে এনায়েতপুর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ মৃত্যুর খবর সন্ধ্যায় গ্রামে এসে পৌছালে গ্রামবাসির মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে গ্রাম্য মাতবর ও রাজনৈতিক নেতারা স্থানীয় ভাবে শালিস বৈঠকের মাধ্যমে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে রাতে পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। রাতেই নিহতর ভাই হারুন অর রশিদ বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলা দায়েরের পর পুলিশি গ্রেফতার এড়াতে আসামীরা বাড়ি ছেড়ে গাঁ ঢাকা দিয়েছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...