বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে দু'গ্রুপের সংঘর্ষ চলাকালে সালাম মেম্বর গ্রুপের সালামের ভাই আনিছুর রহমান আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় গোলাম মোস্তফা হাজী গ্রুপের প্রথমে ১৬ জন। পরে আরও ৫৫ জনকে আসামি করে বাহরাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। এ র পর থেকে গোলাম মোস্তফা গ্রুপের লোকজন গ্রেফতার এড়াতে  ঘর-বাড়ী ফেলে গা ঢাকা দেয়। এই সুযোগে বাদী পক্ষের লোকেরা আসামীদের ঘর-বাড়ীতে লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন ওই মামলার আসামী হাজী গোলাম মোস্তাফার স্ত্রী সুফিয়া বেগম। সরেজমিনে ঘুরে উল্টাডাব বাজারে অবস্থিত হাজীর মার্কেট ও বাসভবনে গিয়ে সুফিয়া বেগমের সাথে কথা বললে তিনি  এ প্রতিবেদককে বলেন, সংঘর্ষের পর আনিছের মৃত্যুর পর পর আমাদের ঘর-বাড়ী তালাবদ্ধ করে আমরা চলে যাই। জরুরী কাগজপত্রের জন্য আজ সোমবার সকালে বাসভবনে প্রবেশ করেই বিভিন্ন কক্ষের তালা ভাঙ্গা দেখতে পাই। তিনি আরও জানান, বাদীর লোকজন বিভিন্ন কক্ষের সাটার, ও তালা ভেঙ্গে টিভি, ফ্রিজ, স্বর্নালঙ্কার, আলমারি, খাট, সোফা, বাড়ীর দলিলপত্র নিয়ে গেছে। সুফিয়া বেগম ও সাংবাদিকদের উপস্থিতি দেখে বাদী পক্ষের গোলাপ প্রামাণিক ও তার ভাতিজা আব্দুল আলিম সুফিয়া বেগমের উপর চরাও হয়। এক পর্যায়ে অশ্লীল ভাষায় গালাগালি ও লাঠি দিয়ে মারতে উদ্যত হয়। পরিস্থিতি বেগতিক দেখে সুফিয়া বেগম ভয়ে নিরাপদে চলে যায়। এ বিষয়ে বাদীপক্ষের সালাম মেম্বর সাংবাদিকদের জানান, তার ভাইকে হত্যা করেছে, মামলা হয়েছে। বিচারে দোষীদের শাস্তি হবে। এটাকে কেন্দ্র করে লুটপাটের ঘটনা তিনি সমর্থন করেননা। কেউ লুটপাট করলে তার দায় তিনি নেবেননা।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...