শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
AK- 64 শাহজাদপুর প্রতিনিধিঃ ‘মানবাধিকার প্রতিদিন- মানবাধিকার ৩৬৫ দিন’ এই শ্লোগানকে সামনে রেখে শাহজাদপুরে পালিত হল আন্তর্জাতিক মানবাধিকার দিবস- ২০১৪। ‘ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন’ শাহজাদপুর থানা শাখার উদ্যোগে আজ বুধবার সকালে এক বিশাল র‌্যালি বের করা হয়। স্থানীয় প্রেসক্লাব চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি পূর্ববর্তী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন (মানবাধিকার সংস্থা) এর শাহজাদপুর থানা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাশেম, সহ-সাধারণ সম্পাদক কেএম খালেকুজ্জামান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বক্তরা বলেন, আমাদের সমাজে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। জাতিসংঘের মানবাধিকারের সনদে স্বাক্ষরিত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই সেই অঙ্গীকারাবদ্ধতায়ই আমাদেরকে সর্বদায় খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের সমাজে কোন মানবাধিকার লঙ্ঘিত না হয়। আর এজন্য মানবাধিকার লঙ্ঘিত’র শিকারে পরিণত ব্যক্তির পাশে দাঁড়ানো সহ ‘ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন’ শাহজাদপুর থানা শাখা মানবতার পক্ষেই কাজ করতে সদা সচেতন থাকবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...