শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণের জন্য বরাদ্ধকৃত ১ লাখ টাকার পুরোটাই আত্মসাৎ করা হয়েছে বলে এক অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ অস্বিকার করে প্রকল্পের সভাপতি ইউপি সদস্য সুফিয়া বেগম ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার সময় দিতে না পারায় হুইল চেয়ার বিতরণ করা সম্ভব হয়নি। এদিকে এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের সাথে গত শুক্রবার যোগাযোগ করা হলে বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে তিনি জানান। পোতাজিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সুফিয়া বেগম জানান, পোতাজিয়া ইউনিয়নে প্রায় শতাধিক প্রতিবন্ধী রয়েছে। তিনি আরো জানান, শুধু তার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডেই প্রায় ২৫/৩০ জন বিভিন্ন বয়সের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী রয়েছে। এদের জন্য হুইল চেয়ার কেনা বাবদ প্রাপ্ত অর্থ চেয়ারম্যানের কাছে থাকলেও এখন পর্যন্ত হুইল চেয়ার না কেনায় তা প্রতিবন্ধীদের মধ্যে সরবরাহ করা সম্ভব হয়নি। ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, হুইল চেয়ার কেনা হয়েছে, সময়মত প্রতিবন্ধীদের মাঝে তা বিতরণ করা হবে। ক্রয়কৃত হুইল চেয়ার দেখতে চাওয়া হলে তিনি দেখাতে পারেননি। এদিকে সিরাজগঞ্জ জেলার ইউপিজিপি ও এলজিএসপি-২ প্রকল্পের জেলা সমন্বয়কারী মুক্তিরানী চক্রবর্তী জানান, গত ২০১৩-১৪ অর্থ বছরের এলজিএসপি-২ প্রকল্পের অর্থ সরাসরি মন্ত্রণালয় থেকে পোতাজিয়া ইউপি চেয়ারম্যানের নামে ইতিমধ্যে ১০ লাখ ৮ হাজার ৫৮৯ টাকা বিভিন্ন উন্নয়নমুলক কাজের জন্য বরাদ্ধ আসে। এর মধ্যে হুইল চেয়ার কেনা বাবদ ১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তিনি আরো জানান ডিসেম্বর ২০১৪ এর মধ্যেই ওই সকল প্রকল্পের কাজ শেষ করে চেয়ারম্যান সকল খরচের প্রতিবেদন জেলা অফিসে জমা দিয়েছেন। তিনি আরো জানান, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার সরবরাহ না করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...