রবিবার, ২২ মার্চ ২০২৬
শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতার কার্ড দেয়ার নামে উৎকোচ গ্রহণ করে আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার এখানেই শেষ নয়, ওই ইউনিয়নের জনৈক নুরুন্নাহার ও সামাদ নামের ২ জন ওই ইউনিয়নের দ্বাদশপট্টি এলাকার ৮/১০ জন দুস্থ্যকে বিভিন্ন ভাতার কার্ড করে দেয়ার কথা বলে জনপ্রতি ৭ হাজার টাকা উৎকোচ নিয়ে ‘উদোর পিন্ডি বুদোর ঘাঁড়ে’ চাপানোর মতোই নিজেরাই আবার বাদী হয়ে জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে। সরেজমিন পরিদর্শনকালে জালালপুর ইউনিয়নের দ্বাদ্বশপট্টি জেলেপাড়া মহল্লার ভুক্তভোগী বাতাসী খাতুন, লিপি রানী, মর্জিনা বেওয়া, অঞ্জনা ও আছিয়া খাতুন সাংবাদিকদের জানান, ‘৩ বছর আগে ভাতা’র কার্ড করে দেয়ার কথা বলে একই মহল্লার নুরুন্নাহার তাদের কাছ থেকে ৭ হাজার টাকা নিয়েছে। শুনেছি, পরে নুরুন্নাহার সেই টাকাগুলি সামাদকে দিয়েছে। আমরা চেয়ারম্যান সুলতান মাহমুদকে কোন টাকা দেইনি। কার্ড না পেয়ে নুরুন্নাহারের কাছে টাকা ফেরত চাইলে গত মঙ্গলবার (৪ আগস্ট) নুরুন্নাহার বাদী হয়ে সামাদ ও চেয়ারম্যানকে বিবাদী করে এনায়েতপুর থানায় একটি অভিযোগ করেছে। আমরা নুরুন্নাহারের কাছে টাকা ফেরত চাই। এ বিষয়ে নুরুন্নাহার বলেন, ‘ভাতার কার্ড করে দেয়ার কথা বলে আমি বাতাসী খাতুন, লিপি রানী, মর্জিনা বেওয়া, অঞ্জনা, আছিয়া খাতুনসহ ৮/১০ জনের কাছ থেকে ৭ হাজার করে টাকা নিয়েছি। সেই টাকাগুলো আমি সামাদের কাছে দিয়েছি। ভুক্তভোগীরা টাকা ফেরতের জন্য চাপ দেয়ায় আমি বাধ্য হয়ে সামাদ ও চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।’ কার্ড দেয়ার নামে ঘুষের টাকা তোলা অপরাধ কি না ?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নুরুন্নাহার বলেন, ‘এ ঘুষের টাকা তুলে আমি অপরাধ করেছি। আমি নিজ হাতে চেয়ারম্যানকে কোন টাকা দেইনি।’ অপরদিকে আব্দুস ছামাদ বলেন, ‘চেয়ারম্যান টাকা আনতে বললে আমি ওই টাকা এনে চেয়ারম্যানকে দিয়েছি। তাছাড়া আর কিছু জানি না।’ এ বিষয়ে জালালপুর ইউপি চেয়ারমান হাজী সুলতান মাহমুদ বলেন, ‘ভাতার কার্ড করে দেয়ার নামে জালালপুর ইউপিতে কখনও টাকা নেয়ার নজির নেই। তবে জানতে পারলাম ৩ বছর আগে আমার নাম ভাঙ্গিয়ে নুরুন্নাহার ও সামাদ কার্ড করে দেয়ার কথা বলে দরিদ্র মানুষের কাছ থেকে মোটা টাকা উৎকোচ গ্রহণ করে আত্মসাৎ করেছে। এ বিষযে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে উৎকোচ গ্রহণকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ মাসুদ পারভেজের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন বোনকে হত্যা

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন বোনকে হত্যা

বুধবার (২০ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মামলার সকল তথ্য সাংবাদিকদের নিকট প্রেরণ করে এ তথ্য জানায় সিআইডি।

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার ক্ষোভে প্রেমিকের আত্মহত্যা

শাহজাদপুর

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার ক্ষোভে প্রেমিকের আত্মহত্যা

পবিত্র ঈদুল আজহা'র আনন্দঘন দিনে ফজলে রাব্বি ওরফে চয়েনের আত্মহত্যার ঘটনায় পুরো ঘোষ শ্রীফলতলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছ...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...