[slideshow_deploy id='6663']
নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুর উপজেলার স্মরণ কালের ভয়াবহ কাল বৈশাখী ঘুর্ণীঝড়ে বিধ্বস্ত ৩ হাজার পরিবার খোলা আকাশের নিচে বাসকরছে। তাদের মধ্যে এ পর্যন্ত কোন ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার পৌছেনি। ফলে তারা মানবেতর জীবন যাপন করছে। দিন কাটছে তাদের খেয়ে না খেয়ে। বিশেষ করে শিশুদের মুখে খাবার না থাকায় তারা চরম বিপাকে পড়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল, বেতকান্দি, মরাকাদই, শিবরামপুর, মোহাম্মদপুর, খাকদিয়ার, চরবেতকান্দি, সেনবেতকান্দি গ্রাম ঘুরে এ দৃশ্য দেখা গেছে। রোববার দুপুরে ৪০ সেকেন্ডের এ ঘুর্ণী ঝড়ে শাহজাদপুর পৌর শহর সহ খুকনি, জালালপুর, বেলতৈল ও পোতাজিয়া উনিয়নের ২ শতাধিক গ্রামের ৩ হাজার ঘরবাড়ি, ৫ হাজার গাছপালা বিধ্বস্ত হয়ে লন্ডভন্ড হয়েগেছে। আহত হয়েছে ২ শতাধিক নারী, পুরুষ ও শিশু। এ ছাড়া উকিলবার, ভুমি অফিস, সাব রেজিস্ট্রিঅফিসের ঘরের চাল উড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ঘাটাবাড়ি, সৈয়দপুর, বাওইখোলা, আরকান্দি, সালদাইর বিল, রূপসি, ছয়আনিপাড়া, কানাদাপাড়া, মনিরামপুর বাজার, নিশিপাড়া, মাদলা কাকিলামারি। এ ছাড়া রবীন্দ্র কাচারি বাড়ির কবির প্রিয় লিচু গাছ, আদালত চত্বর, থানা, সাব রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস ও উপজেলা চত্বরের গাছপালা ভেঙ্গে গেছে। বিদ্যুতের তার ছিড়ে গেছে ও খুটি ভেঙ্গে গেছে। ঘুর্ণীঝড় এলাকায় বিদ্যুত না থাকায় জন দূর্ভোগ চরমে পৌছেছে। প্রায় ১৪ ঘন্টা চেষ্টার পর পল্লিবিদ্যুত অফিস বিদ্যুৎ সংযোগ চালু করতে সক্ষম হয়েছে। ক্ষতিগ্রস্থরা ত্রাণের আশায় পথ চেয়ে বসে আছে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান ও প্রকল্প অফিসার জেন্দার আলী শাহজাদপুর সংবাদ ডটকমকে জানান তাৎক্ষনিক ভাবে ২ শতাধিক ক্ষতিগ্রস্থদের ঘর মেরামত বাবদ ১ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। উধ্বতন কর্তৃপক্ষের নিকট ত্রাণসামগ্রীর চাহিদা পাঠানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুর
শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...
