ডেস্ক নিউজঃ সিরাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহ্যবাহী জামিরতা ডিগ্রী কলেজে নবাগত ছাত্র/ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০ টায় কলেজ চত্তরে অনুষ্ঠিত নবীন বরণ, ভিত্তিপ্রস্থর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, উপজেলা চেয়ারম্যান প্রফসর আজাদ রহমান, শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব, প্রকল্প পরিচালক আফজাল হোসেন, প্রকল্প পরিচালক ড. এবিএম শাহজালাল, উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, শাহজাদপুরে স্থাপিত হওয়ায় বিশেষ ভুমিকার জন্য স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও এইচ,এসসি, স্নাতক শিক্ষাবর্ষে উত্তির্ণ কৃতি ছাত্র/ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয় এবং ৩য় ও ৪র্থ তলা একাডেমিক ভবন সম্প্রসারনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এটি শাহজাদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি উন্নয়নে আমার সার্বিক সহযোগিতা থাকবে। উপসচিব আফজাল হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটি শাহজাদপুরের একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এটি আমাদের গর্ব। আমরা এই প্রতিষ্ঠানটির উন্নয়নে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখবো। প্রকল্প পরিচালক ড. এবিএম শাহজাদলাল বলেন, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের শিক্ষার মান ধরে রাখতে হবে। তিনিও প্রতিষ্ঠানে সার্বিক সহযোগিতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। আলোচনা সভা শেষে নতুনদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
শাহজাদপুর
শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
