শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : আগামী ২৯ নভেম্বর বুধবারে অনুষ্ঠিতব্য শাহজাদপুরের রূপবাটি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের টপকে চমক দেখাতে চান ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা লীগের পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক, নারী নেত্রী ও মানবাধিকার কর্মী লিনা খাতুন। ইতিমধ্যেই তিনি কাঙ্খিত লক্ষে পৌঁছানোর উদ্দেশ্যে ভোটারদের কাছে গিয়ে যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে দাবী করে ভোট প্রার্থনা করছেন। জানা গেছে, উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী মহল্লার আব্দুর রউফের স্ত্রী, গোপালগঞ্জের কোটালীপাড়ার কবির সিকদারের মেয়ে, সরকার অনুমোদিত মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস্’র সিরাজগঞ্জ জেলার ডিএম ও ইন্সপেক্টর, নারী নেত্রী লিনা খাতুন ছোটবেলা থেকেই পারিবারিক সূত্রে আওয়ামী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। পরবর্তীতে পিতার ঢাকায় চাকুরী করার সুবাদে ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা লীগের সাথে সম্পৃক্ত হয়ে মা ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্বপালন করে আসছেন। পরবর্তীতে শাহজাদপুরে এসে তিনি দলীয় কর্মকান্ডে প্রত্যক্ষভাবে নিজেকে সম্পৃক্ত করেন। এ ব্যাপারে নারী নেত্রী লিনা খাতুন জানান, ‘গত বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি শাহজাদপুরে এসে নারী নেতৃত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে যে নির্দেশনা দিয়েছেন, তেমন লক্ষ্য নিয়েই রূপবাটি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে তিনি স্থানীয় মহিলা আওয়ামী লীগের কর্মীদের সাথে নিয়ে দলের জন্য কাজ করে চলেছেন। ২৯ তারিখে অনুষ্ঠিতব্য রূপবাটি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে নিজেকে সর্বাপেক্ষ যোগ্য দাবী করে বিজয় অর্জনের মাধ্যমে চমক দেখানোর আশাবাদ ব্যাক্ত করেন তিনি। অন্যদিকে, এ ব্যাপারে রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল সরকার জানান,‘২৯ নভেম্বরে অনুষ্ঠিতব্য ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...