স্পোর্টস ডেক্সঃ নিজেকে হারিয়ে খুঁজে ফিরছিলেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। অনেক দিন ধরেই রান খরায় ভুগছিলেন। একাদশে তাকে কেন জায়গা দেয়া হয় সেটা নিয়েও শুরু হয় বিতর্ক। পুরো দলের সঙ্গে চলতি বছরটি যাচ্ছেতাই কাটিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সফর করছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ৯১ রান করে সফরে ভালো করার ইঙ্গিত দেন তামিম। প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে শুরুটা ভালো করলেও ইনিংসগুলোকে বড় করতে পারেননি। প্রথমটিতে ২৬ ও দ্বিতীয়টিতে ৩৭ রান করেন বাহাতি এই ওপেনার।
অবশেষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে কাঙ্খিত অর্ধশতকের দেখা পান চট্টগ্রামের এই তারকা। তিন ফরম্যাট মিলিয়ে ১৮ ইনিংস পর প্রথমবারের মতো ব্যাট ওঠানোর সুযোগ পেলেন তামিম।
সেন্ট কিটসে ক্যারিয়ারের ২৬তম অর্ধশতকটি হাঁকাতে ৫৩ বল খরচ করেন। এর মধ্যে বাউন্ডারি হাঁকান ৯টি। অবশ্য অর্ধশতকের পর ইনিংসটিকে আর বড় করতে পারেননি তামিম। ৬২ বলে ৫৫ রান করেই থেমে যান মারকুটে এই ওপেনার।
এর আগে ২০১৩ সালের ৩১ অক্টোব সবশেষ অর্ধশতকের দেখা পান তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকায় ৫৮ রান করেন তিনি। এরপর ৪টি টেস্ট ও ৪টি ওয়ানডে খেলার পাশাপাশি ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে কোনটিতেই স্বরূপে ছিলেন না দেশসেরা এই ওপেনার।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএসএন/26.08.2014
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
