শাহজাদপুর প্রতিনিধিঃ রবিবার রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ মিয়া শাহজাদপুরে এসে জেএসসি পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করলেন। এসময় তিনি পরীক্ষার্থীদের সাথে কথা বলে জানান, নকলমুক্ত পরিবেশে বর্তমান সরকার পরীক্ষা নেওয়ায় ছাত্রছাত্রীরা এখন বই মুখি হয়েছে। এটি ধরে রাখতে হলে শিক্ষকদের আরো বেশী পাঠদানে মনোযোগী হতে হবে। এদিন তিনি শাহজাদপুর উপজেলার তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন তালগাছী ও আশেপাশের স্কুলগুলোর পরীক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থার কথা বিবেচনায় রেখে আগামী পাবলিক পরীক্ষাগুলোতে তালগাছীর পাশাপাশি গাড়াদহ বালিকা উচ্চ বিদ্যালয়ে আরো একটি নতুন কেন্দ্র স্থাপন করা হবে। এসময় তার সঙ্গে ছিলেন শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...
কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা
সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...
কামারখন্দ
কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...
রাজনীতি
করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ
মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...
অপরাধ
শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...
শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...
