মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ডেস্ক নিউজঃ সাংবাদিক মিরু হত্যা আলোচিত শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু এবং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাককে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়। সোমবার তাদেরকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। এলজিআরডি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত চিঠিতে তাদের বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর বিরুদ্ধে হত্যা মামলা আছে। হত্যা মামলা থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া শাহজাদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাককে একই কারণে বরখাস্ত করা হয়। ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের খবর সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল। শিমুল পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষ চলাকালে সাংবাদিক শিমুলকে লক্ষ্য করে গুলি চালান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেয়র হালিমুল হক মিরু। ওই ঘটনায় ৩ ফেব্রুয়ারি ৩৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি মিরু ও আব্দুর রাজ্জাক।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...