বুধবার, ২৫ মার্চ ২০২৬
  মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, বাংলাদেশের চেয়ারম্যান আবীর আহাদ পয়লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের রক্তাক্ত প্রান্তরের অমিতবীরত্বের অধিকারি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন । আজ এক বিবৃতিতে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে উনিশশো একাত্তরে স্বাধীনতার চিরাকাঙ্খিত বিজয় ছিনিয়ে আনার লক্ষ্যে যে অপরিসীম ত্যাগ তিতিক্ষা বীরত্ব ও রক্ত ঢেলে একটি সুখী সমৃদ্ধশীল শোষণহীন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক সোনার বাংলার স্বপ্নকে তনুমনান্তরে গ্রোথিত করে এক মহাসমারোহে পাকিহানাদার বাহিনীকে পরাজিত করেছিলাম, সেই লালিত স্বপ্ন মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী লুটেরা ও সাম্প্রদায়িক অপশক্তির উদগ্র লালসার কারণে ধুলিস্যাৎ হতে বসেছে । স্বাধীনতাবিরোধী লুটেরা রাজাকারচক্র সীমাহীন ভোগবিলাসে মদমত্ত হয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে খুবলে খাচ্ছে, অপরদিকে মুক্তিযুদ্ধের অধিকাংশ বীরেরা মৌলিক মানবাধিকার বঞ্চিত হয়ে ধুকে ধুকে মরছে । আবার অন্যদিকে রাজনৈতিক গোষ্ঠী ও আর্থিক বিবেচনায় একটি সুবিধাবাদীচক্র বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের নামে অগণিত অমুক্তিযোদ্ধা, এমন কি রাজাকারদেরও মুক্তিযোদ্ধা বানিয়ে একদিকে যেমন রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন করছে; অপরদিকে মুক্তিযুদ্ধের চেতনাসহ বীর মুক্তিযোদ্ধাদের মান সম্মান মর্যাদার ওপর চরম আঘাত হেনে চলেছে । ঐ সকল ভূয়া ও তার কারিগরদের কারসাজিতে প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের সার্বিক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে । বিবৃতিতে আবীর আহাদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এসব অপশক্তিকে আর প্রশ্রয় দেয়া যায় না । আমরা এমনতর তামাশা ও প্রতারণা দেখার জন্য জীবন যৌবনকে বিলিয়ে দেয়ার জন্য মুক্তিযুদ্ধ করিনি । আজ মুক্তিযোদ্ধা দিবসে আমাদের শপথ হোক : জাতির জনক বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশকে পূত:পবিত্র রাখার লক্ষ্যে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি উৎখাতের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি আদায়ের মাধ্যমে তাদের শাশ্বত মর্যাদারক্ষা ও ভদ্রোচিত মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য একটি ঐক্যবদ্ধ প্রয়াস গড়ে তুলি । জয়বাংলা, জয় বঙ্গবন্ধু ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...