শাহজাদপুর সংবাদদাতাঃ মিল্কভিটার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন, দুধের মুল্য ও সম্পুরক মূল্য বৃদ্ধি, গাভী ঋণ প্রদানের দাবী ও কেন্দ্রীয় দুগ্ধ সমিতি গঠনের প্রতিবাদসহ ১০ দফা দাবীতে সড়কে দুধ ঢেলে মিল্কভিটার আওতাধীন পাবনা ও সিরাজগঞ্জ জেলার দুগ্ধ উৎপাদনকারী সমবায়ী খামারীরা এক প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল শুক্রবার বিকালে পাবনা জেলার ডেমরা উচ্চবিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়া চৌবাড়িয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন ভাঙ্গুড়ার বেতুয়ান প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আল মাহমুদ স্বপন, সাথিয়ার বোয়ালমারী প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি বেলায়েত হোসেন, ঈশ্বরদী প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আমিরুল ইসলাম, পার-ফরিদপুর প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি গোলাম মওলা, খলিশাদহ প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন সরকার, সাথিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নন্দনপুর প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি তাহমিনা পারভিন বেবী, রতনপুর প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলার উল্লাপড়ার কয়ড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মোঃ সেলিম হোসেন, লাহিড়ী মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, শাহজাদপুরের বড়ধুনাইল প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আনিসুর রহমান, পুঙ্গুলি ইউনিয়ন আওয়ামীলীগ ও প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি জহুরুল ইসলাম পানু।
সমাবেশে বক্তারা বলেন হঠাৎ করে মিল্ক ভিটা পরিচালনা কমিটি প্রতি লিটার দুধের মূল্য ৩৭ টাকা থেকে ২ টাকা কমিয়ে ৩৫ টাকা করায় খামারিরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এছাড়া ১১ মাস ধরে গাভী ঋন প্রদান বন্ধ, কোটা পদ্ধতি চালু করায় খামারিরা মিল্কভিটায় দুধ বিক্রয় করতে পারছেনা। তাদের উৎপাদিত দুধের অর্ধেকও মিল্কভিটা কর্তৃপক্ষ না নেওয়ায় অবিক্রিত দুধ কম দামে ফেরি করে বিক্রি করতে হচ্ছে। অনেক সময় সেটাও সম্পুর্ন বিক্রি না হলে তা ফেলে দেওয়া হচ্ছে। এর জন্য তারা বর্তমান ব্যবস্থাপনা কমিটির অব্যবস্থাকে দায়ী করে এ কমিটি বাতিল সহ অবিলম্বে নতুন কমিটি গঠন দাবী করেন। এ সমাবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া ও পাবনার সাথিয়া, বেড়া, ভাঙ্গুড়া, ফরিদপুর, চাটমহর ও ঈশ্বরদী উপজেলার ১৪৭ প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতিগন উপস্থিত থেকে এ প্রতিবাদ জানান। সমাবেশ শেষে তারা বড়াল নদী তীরের সড়কে দুধ ঢেলে এর প্রতিবাদ জানান।
এ বিষয়ে মিল্কভিটার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ নাদির হোসেন বলেন, প্রতিবছর এসময়ে দুধের উৎপাদন বৃদ্ধি হওয়ায় দুধের মূল্য কমানো হয়। সেই আলোকেই মূল্য নির্ধারন করা হয়েছে। নির্বাচন সম্পর্কে বলেন, একটি সমিতি উচ্চ আদালতে মামলা দায়ের করায় জটিলতার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সমবায় অধিদপ্তরের সঙ্গে আলাপ আলোচনা চলছে। আদালতের দেয়া আদেশের আলোকেই নির্বাচনের তফসিল ঘোষনা করা হবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
শিক্ষাঙ্গন
ভালো নেই সিরাজগঞ্জের ১০ হাজার কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারী
করোনাভাইরাসের কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ২ মাস যাবত বন্ধ থাকা সিরাজগঞ্জের ৭ শতাধিক কিন্ডারগার্টেনের ১০ হাজারের...
শাহজাদপুর
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে মেরিনা জাহান কবিতার উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে কোরআন খানি, দোয়া মাহফিলসহ নানা আয়োজনে পালন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জের কাজিপুরে মিথ্যা বলে ত্রাণ চাওয়ায় আটক ৫
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৩৩৩ নম্বরে কল করে মিথ্যা বলে সরকারি ত্রাণ চাওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করে উপজেলা প্রশাসন।...
অপরাধ
শাহজাদপুরের কৈজুরীতে সরকারি চাউলসহ ডিলার আটক
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরীতে সরকারি দশ টাকা মূল্যের ৪২০ কেজি চাউলসহ আলাউদ্দিন নামে এক ডিলারকে আটক করা হয়েছে। এ...

