২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু প্রসূন আজাদের। এরপর একাধিক নাটকে অভিনয় করে প্রশংসিত হন তিনি। তবে প্রসূনের ইচ্ছে ছিল সব সময় বড় পর্দায় কাজ করার, তাই সেভাবেই নিজেকে তৈরি করতে থাকেন তিনি। অবশেষে স্বপ্ন পূরণ হয় তার। গত বছর চলচ্চিত্রে অভিষেক হলেও চলতি বছরজুড়ে বড় পর্দায় তুমুল ব্যস্ত সময় পার করছেন তিনি। একসঙ্গে বেশ কয়েকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে কাজ করেছেন ও করছেন। কাজী হায়াতের ‘সর্বনাশা ইয়াবা’, মাসুদ আখন্দের ‘স্বপ্নপোকা’, মিঠু খানের ‘নিঃসব্দ আর্তনাদ’, বিদ্যুতের ‘রাজা গোলাম’ এবং ‘বাপ্পারাজের ‘বেঈমান’ ছবিতে কাজ করার মধ্য দিয়ে চলচ্চিত্রে যেন আশার সঞ্চার করেছেন তিনি। রূপ, অভিনয়, গ্ল্যামার, নাচ, পারফরম্যান্সের দিক থেকে প্রসূনকে বড় পর্দার জন্য শতভাগ সঠিক বলেই মনে করছেন চলচ্চিত্র-সংশ্লিষ্টরা। চলচ্চিত্রে নায়িকা খরার এ দুঃসময়ে সম্ভাবনার আলো জ্বেলেছেন প্রসূন। তবে এ পথে নিজেকে ভাসিয়ে দিতে রাজি নন এ অভিনেত্রী। আর তাই তো অনেক প্রস্তাব থাকা সত্ত্বেও খুব বেছে বেছে কাজ করছেন তিনি। গল্প ও চরিত্র মনের মতো হলেই কেবল সেই ছবিগুলোতে কাজ করছেন প্রসূন। এখন পর্যন্ত যে ছবিগুলোতে প্রসূন অভিনয় করেছেন তার প্রায় সবক’টিই বাণিজ্যিক ধারার। আর এ ধরনের ছবিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। প্রসূনের মতে, আমরা শিল্পীরা কিন্তু একজন দর্শক হিসেবেও পরিপূর্ণ ছবি দেখতে চাই। যে ছবিতে সুন্দর গল্প, গান, নাচ, অ্যাকশন, গ্ল্যামার- সব কিছুই থাকবে। তাই এসব উপাদান যেসব ছবিতে থাকবে সেগুলোই আমি করতে চাই। আমার ভাগ্যটা এদিক থেকে সুপ্রসন্ন। আমি পছন্দসই ছবিগুলোতেই কাজ করতে পেরেছি। আশা করছি এসব ছবির মাধ্যমে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবো। আর সে জন্যই ছোট পর্দায় কাজ কমিয়ে দিয়েছি। বড় পর্দায় বেশি সময় দিতে চাই। দেখা যাক কি হয়।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
