শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
500x350_e69b4dc1f071248797188676bc1d1790_image_97709_0 শাহজাদপুর সংবাদ ডটকম ডেস্ক : মিডিয়াকে ‘মাটিতে পুঁতে’ দিতে চান ভারতের নবগঠিত রাজ্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। কারণ তিনি তেলেঙ্গানার ‘অপমান’ বরদাস্ত করার পাত্র নন! সম্পদ ভাগাভাগি নিয়ে ইদানীং অন্ধ্রপ্রদেশের সঙ্গে বিরোধ চলছে তেলেঙ্গানার। অভিযোগ, কয়েকটি তেলুগু টিভি চ্যানেল তেলেঙ্গানার বিরুদ্ধে খবর পরিবেশন করছে। এর জেরে এবিএন অন্ধ্র জ্যোতি এবং টিভি নাইনের সম্প্রচার রাজ্যে বন্ধ করে দিয়েছেন কেবল টিভি অপারেটররা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চন্দ্রশেখর রাও বলেছেন, "যে যে মিডিয়া তেলেঙ্গানাকে অপমান করবে, তার আত্মসম্মানকে আঘাত দেবে, তাদের ছাড়ব না। মাটির দশ ফুট নিচে পুঁতে ফেলব ওদের।" অর্থাৎ বার্তা পরিষ্কার। তেলেঙ্গানা থুড়ি চন্দ্রশেখর রাওয়ের মন জুগিয়ে সংবাদমাধ্যকে খবর পরিবেশন করতে হবে। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। দলের তরফে রেণুকা চৌধুরী বলেছেন, "মুখ্যমন্ত্রীর সংযমী হওয়া উচিত। সংযম দেখানো শাসকের কর্তব্য। উনি মিথ্যা অহঙ্কার করছেন। সরকার চালানো নিয়ে ওর বিন্দুমাত্র ধ্যান-ধারণা নেই।" এদিকে, সংবাদমাধ্যমের বিরুদ্ধে সরকারের জেহাদের প্রতিবাদে হায়দারাবাদে বিক্ষোভ দেখিয়েছেন সাংবাদিকরা। পুলিশ ২৫ জনকে গ্রেফতার করলেও পরে ছেড়ে দেয়। যদিও এই ধরপাকড় অগ্রাহ্য করে সাংবাদিকরা আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন।–ওয়েবসাইট।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”