বাবা পেশায় শ্যালো মেশিনের মেকার। মা গৃহিনী। বাড়িতে আছে ছোট একটি বোন। গত ৭ সেপ্টেম্বর পরিবারের কথা না শুনেই এক প্রকার জোর করে ১৩০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আতিক। বাড়িতে জানিয়েছিল, সে রাজশাহীর একটি বড় মাদ্রাসায় ভর্তি হবে। পরে মোবাইলে মাকে জানায় সে রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায় ভর্তি হয়েছে।
আতিক শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুরের শেরখালি উকিলপাড়ায় জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান গ্রেপ্তার হওয়া ৪ জনের একজন। তার বাড়ি দিনাজপুর সদর উপজেলার শশরা শাহাপাড়া গ্রামে।
আতিকের পুরো নাম আতিউর রহমান আতিক (১৯)। গ্রামের মানিক হোসেনের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে আতিক বড়। সে গত বছর উপজেলার সদর উপজেলার শশরা ইউনিয়নের কাশিপুর ডাঙ্গাপাড়া মিনহাজুদ দাওয়া আল ইসলামিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করে। গত ৭ সেপ্টেম্বর এক প্রকার জোর করেই বাড়ি থেকে বের হয়ে যায় রাজশাহীর উদ্দেশ্যে। পরে ফোনে জানায়, সে রাজশাহীতে।
এ বিষয়ে জানতে আতিকের বাসায় গিয়ে তার বাবা-মা ছোট বোনকে পাওয়া যায়। বাবা মানিক হোসেন পেশায় শ্যালো মেশিনের মেকার। বাড়িতে দুটি টিনের ঘর। আরসিসি পিলার দিয়ে চলছে নির্মাণের কাজ।
ছেলে সম্পর্কে জানতে চাইলে মা আসমিন আরা (৪০) জানান, প্রথমবার সে দাখিলে এক বিষয়ে অকৃতকার্য হলেও গতবার পাশ করে। তবে তার চলাফেরায় একটু অস্বাভাবিকতা লক্ষ্য করে তারা। কারো সঙ্গে তেমন মেলামেশা করত না। প্রায় সময় ঘরে থাকত ও মোবাইল ফোন ব্যবহার করত। এরপর সে রাজশাহীতে যাওয়ার জন্য টাকা চাইতো। কিন্তু একমাত্র ছেলে বাইরে গিয়ে থাকুক এটা মা চাননি। কিন্তু ১৩০ টাকা নিয়ে গত ৭ সেপ্টেম্বর এক প্রকার জোর করেই বাড়ি থেকে বের হয়ে যায়। পরে জানায় রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায় ভর্তি হবার জন্য রাজশাহীতে অবস্থান করছে। কিন্তু সে কিভাবে চলছে তা তারা জানতেন না। মোবাইলে কল করলে অনেক সময় তাকে পাওয়া যেতনা। পরে সে জানাতো মাদ্রায় কোচিং এ আছে। সর্বশেষ কথা হয় বৃহস্পতিবার সকালে। এরপর আর কথা হয়নি।
ছেলে ধরা পড়ার বিষয়ে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান। তবে টিভিতে জঙ্গী ধরা পড়ার খবর শুনেছেন।
ছেলে কথায় যায় কি করে এ বিষয়ে জানতে চাইলে মা আসমিন আরা বলেন, মিনহাজুদ দাওয়া আল ইসলামিয়া মাদ্রাসার বড় হুজুর ইব্রাহীম খলিলুলতাহ তাকে প্রায় এসে বাসা থেকে নিয়ে যেত। অনেক সময় অন্য কাউকে পাঠিয়ে নিয়ে যেত পাগড়ি পরিয়ে দেয়ার জন্য।
আতিকের বোন নুরে জান্নাত জানায়, তার ভাই মোবাইল ফোনে ৩টি সিম ব্যবহার করত। বর্তমানে তার তিনটি সিমই বন্ধ। ভাইয়ের চলাফেরা নিয়ে তারও সন্দেহের কথা জানায় নুরে জান্নাত।
বাবা মানিক হোসেন পড়াশুনা জানেন না। তিনি জানান, বৃহস্পতিবার ফোনে আতিকের সঙ্গে তার কথা হয়। ফোনে শুধু টাকা চায় আতিক। জানিয়েছে রাজশাহীতে মাদ্রাসায় ভর্তি হবে।
এ ব্যপারে শনিবার দুপুরে মিনহাজুদ দাওয়া আল ইসলামিয়া মাদ্রাসার বড় হুজুর ইব্রাহীম খলিলুল্লার সঙ্গে তার প্রতিষ্ঠানে দেখা করে জানতে চাইলে তিনি জানান, আতিউর রহমান আতিক তার ছাত্র ছিল। তিনি বলেন, 'আমি লেবানন থেকে পড়াশুনা করে এসেছি। আমি সব সময় জঙ্গিবিরোধী। আমার সঙ্গে আতিকের জঙ্গি সম্পৃক্ততা কোনোভাবেই মেলেনা।'
সূত্র- সমকালসম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...
জাতীয়
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী
নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...
শিক্ষাঙ্গন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...
আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...
শাহজাদপুর
শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন
সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...
