শামছুর রহমান শিশির ঃ আজ শনিবার বিকেলে শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে সিরাজগঞ্জ জেলার নবাগত ও প্রথম মহিলা জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা’র সাথে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যাক্তি, জনপ্রতিনিধি, কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। এ সময় তিনি বলেন, ‘মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিমুক্ত সিরাজগঞ্জ গড়তে তিনি সাধ্যমতো কাজ করবেন। দুর্নীতি সমাজের একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতিমুক্ত সিরাজগঞ্জ গড়তে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শামীম আলম, সহকারী কমিশনার পংকজ চন্দ্র দেবনাথ, সহকারী কমিশনার (গোপনীয়) ইসমাইল হোসেন, সহকারী কমিশনার সাইদুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, এএম আব্দুল আজীজ, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, অধ্যক্ষ হাজী আব্দুল খালেক, কায়েমপুর ইউপি চেয়ারম্যান হাসিবুল হক হাসান, গালা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, নরিনা ইউপি চেয়ারম্যান ফজলুল হক মুন্ত্রী, রূপবাটি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদার, শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম সাইফুল ইসলাম , রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাইস্কুলের অধ্যক্ষ শহীদুল ইসলাম শাহীন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের ভিন্ন ব্যবহারে আর্ত মানবতার কল্যানে গত শুক্রবার ‘ইত্যাদি’ অনুষ্ঠানে বিশেষ সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা শাহজাদপুরের আগনুকালী গ্রামের সংবাদকর্মী মামুন বিশ্বাসকে ক্রেষ্ট প্রদান করেন। আলোচনা শেষে স্থানীয় শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এর আগে দুপুরে বাঘাবাড়ী মিল্কভিটা পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ... শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...
বাংলাদেশ
রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
