শাহজাদপুর সংবাদ ডটকমঃ সিরাজগঞ্জের শাহজাদপুরের ফেনডিলি সম্রাট ইউপি মেম্বার মোঃ সিদ্দিক বিশ্বাসকে পুলিশ গত মঙ্গলবার উপজেলার কায়েপুর ইউনিয়নের বৃআঙ্গারু গ্রাম থেকে গ্রেফতার করেছে। পুলিশের এস আই আব্দুস সালাম খানর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ রাতভর নৌ-অভিযান চালিয়ে দূর্গম এলাকার ঐ গ্রাম থেকে দূর্ধর্ষ ঐ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সে শাহজাদপুর থানার একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। এ ছাড়াও তার বিরুদ্ধে গুরুদাসপুর থানায় সি এনজি ছিনতাইয়ের আরো একটি মামলা রয়েছে। আটোক সিদ্দিকে আদালতে সোপোর্দ করা হয়েছে।
জামাই শ্বশুড়ের মাদক ব্যাবসার কাহিনী।
পুুলিশের হাতে আটোক ইউপি মেম্বার সিদ্দিক বিশ্বাস এর শ্বশুড় একই ইউনিয়ন পরিষদের ইউপি মেম্বার সায়েম উদ্দিন। তিনি প্রায় দুইযুগ ধরে নিজ গ্রাম কায়েপুরে বিভিন্ন নেশাদ্রব্য বিক্রির সামাজ্য গড়ে তুলেছিল। গড়ে তুলেছিল বিশাল নেটওয়ার্ক । রাজশাহী সীমান্ত এলাকা থেকে বিভিন্ন নেশাদ্রব্য এনে দেশে বিভিন্ন প্রান্তে চালান দিত। সন্ধ্যার পর থেকে তার বাড়ীতে যাতায়াত শুরু হতো নানা রং বেরংগের মাইক্রোবাস, প্রাইভেটকার ও ছোট মিনিট্রাকের আনাগোনা। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রশাসনের সাথে সুসম্পর্ক রক্ষা করার মাধ্যমেই সায়েম গড়ে তুলেছিল এ বিশাল নেটওয়ার্ক। একদম শুন্য থেকে কোটি কোটি টাকা ও গাড়ীবাড়ীর মালিক। পরে এ ব্যবসার ব্যাপক বিস্তার ঘটে। ব্যাবসার সাথে জড়িয়ে পরে তার স্ত্রী মেয়ে এবং মেয়ের জামাইরা। পুলিশের হাতে আটোক সিদ্দিক বিশ্বাস সায়েম মেম্বারের মেয়ের জামাই।প্রায় বছর খানেক আগে বিপুল সংখ্যক ফেনসিডিল বোতল সহ ধরা পরে সায়েম মেম্বার। কিন্তু থানাপুলিশের মামলা দূর্বলতার কারনে জামিনে বেড়িয়ে আসে সে। পুরোদমে আবার ব্যবসা চালু করে। কিন্তু বিধি বাম। প্রায় ৬ মাস আগে নওগাজেলা এলাকায় ১২ হাজার পিস ইয়াবার বিশাল চালান নিয়ে পুলিশের হাতে ধরা পরে সায়েম মেম্বার। বর্তমানে সে নওগা জেল হাজতে রয়েছে। এরপর ব্যাবসা চালাতে থাকে তার দুই মেয়ের জামাই সহ অন্যান্যরা। ৩ মাস আগে আব্দুস সাত্তার নামক আরেক মেয়ের জামাই ইয়াবা ট্যাবলেট সহ শাহজাদপুর থানা পুলিশের হাতে ধরা পরে।সায়েম মেম্বারের অনুপুস্থিতে ব্যাবসা নিয়ন্ত্রন করছে একই এলাকার অন্য এক প্রভাবশালী নেতা। তার ছত্রছায়ায় ব্যবসার ব্যাপক বিস্তার ঘটেছে। মাদকে ছেয়ে গেছে পুরো শাহজাদপুর। যুবসমাজ সহ মাদকসেবীদের সংখ্যা ব্যাবক হারে বাড়ছে। অভিভাবকরা ও শাহজাদপুরের জনমানুষ নির্বাক । প্রভাবশালীদের দাপটে কেউই মুখ খুলছে না। বড় বড় নেশাদ্রব্য বিক্রেতারা ম্যানেজ করেই তারের ব্যাবসা চালিয়ে যাচ্ছে। পুলিশ ধারাবাহিকতা রক্ষায় যে অভিযান চালাচ্ছে তা যথেষ্ট নয় বলে সুধিমহলের ধারনা। এ ছারাও পুলিশের হাতে রাঘববোয়ালেরা ধরা পড়লেও ঘটনা স্থলেই তথবা থানাপর্যন্ত্ আসা মাত্রই জনাজানি হওয়ার পূর্বেই জামাই আদরে তাদের বিদেয় করে দেয়া হচ্ছে বলে জনগনের অভিযোগ রয়েছে। মুল ব্যবসা নিয়ন্ত্রিত হচ্ছে প্রভাবশালীদের ছত্রছায়ায়। পুলিশ তাদের টিকিটি ছোয়ারও ক্ষমতা রাখে কিনা সেটাই জনমনে প্রশ্ন।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
খেলাধুলা
চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো
এই করোনাভাইরাস মহামারীর মধ্যেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত করল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও পাকিস্...
কামারখন্দ
কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...
ফটোগ্যালারী
২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কের বেহাল দশার কারনে প্রতিদিনই হাটিকুমরুল গোল চত্তর থেকে নলকা ব্রিজ পর্যন্ত বাড়ছে য...
শিক্ষাঙ্গন
শাহজাদপুর মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন
“এসো মাতি উল্লাসে, বিদ্যালয়ের গৌরবময় পঞ্চাশে” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ শাহজাদপুরের মালতী...
