শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
5hqdefault_26577 শাহজাদপুর সংবাদ ডটকমঃ চ্যানেল আইয়ের অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকীকে হত্যার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার বৃহত্তর চট্টগ্রামে হরতাল ডাকা হয়েছে। বুধবার রাত ১২টার দিকে এ হরতালের ডাক দেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাতের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী। এদিকে মাওলানা ফারুকীকে হত্যার প্রতিবাদে সারাদেশে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের বিবির বাজার, কক্সবাজার, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, বগুড়া, সিলেট ও রংপুরে তাৎক্ষণিকভাবে মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় বেশকিছু এলাকায় উত্তেজিত সমর্থকরা গাড়ি ভাঙচুর করে। এ ছাড়া ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর, উত্তরা, ফার্মগেট, মতিঝিল ও মিরপুরে মিছিল হয়েছে। এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। অন্যদিকে মাওলানা ফারুকীকে গলা কেটে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ। এ সময় বলা হয়. আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের খুঁজে বের করতে না পারলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। ফারুকী হত্যার ঘটনায় সারাদেশে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...