মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

চন্দন কুমার আচার্য, উল্লাপাড়া প্রতিনিধিঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে মহাসড়কে সিএনজি চালিত অটোরিক্সা চলাচল বন্ধের প্রতিবাদে শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্ত্বরে অটোরিক্সা মালিক ও চালকেরা এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে। সিরাজগঞ্জ জেলা অটোরিক্সা, টেম্পু ও মিশুক মালিক সমিতি এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভাপতি আব্দুল কালাম আজাদের নেতৃত্বে বেলা ১১টায় উক্ত গোলচত্ত্বর থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-বগুড়া ও ঢাকা-রাজশাহী মহাসড়কের কিছু অংশ ঘুরে আবার গোলচত্ত্বরে এসে শেষ হয়। এখানে আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে সংগঠনের উপদেষ্টা হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান ওয়াহিদুল আলম, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, আনিছুর রহমান, ফরিদুল ইসলাম, রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ মহাসড়কে অবৈধ নছিমন, করিমন চলাচল বন্ধ করা এবং আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মহাসড়কে অটোরিক্সা চলাচল বন্ধের নির্দেশ প্রত্যাহার না করে নিলে ১ আগষ্ট উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত হাটিকুমরুলে সকল যানবাহন চলাচল বন্ধ করে দেবার ঘোষণা দেন।

প্রতিবাদ সমাবেশে বক্তাগণ হাটিকুমরুল হাইওয়ে থানা, সিরাজগঞ্জ সদর থানা ও সলঙ্গা থানা পুলিশের বিরুদ্ধে অটোরিক্সা থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেবার অভিযোগ করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য   বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি