বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
ছবি: ফাইল ফটো নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর ইউনিয়ন পরিষদের নারী সদস্যের বাড়িতে ভিজিডির দুই বস্তা চাল আছে। সাংবাদিকদের এই খবর দেওয়ার অভিযোগে আরিফুল ইসলাম আরিফ (২৩) নামের এক কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করেছে ইউপি সদস্যের স্বামী, ছেলেসহ স্বজনরা। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশীন-গুড়মা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। আহত আরিফ গুড়মা গ্রামের আনসার আলীর ছেলে ও তাড়াশ ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এ ঘটনায় তাড়াশ থানায় ওই ইউপি সদস্যের স্বজনদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত আরিফের বাবা আনসার আলী। আহত আরিফ বলেন, গত ১৫ এপ্রিল ওই ইউনিয়নের নারী সদস্য দুলু খাতুন ভিজিডির চাল নিয়ে খড়ের গাঁদায়ে লুকিয়ে রেখেছে- এ রকম একটি তথ্য স্থানীয় সংবাদকর্মীদের ওই গ্রামের কে বা কারা জানায়। এতে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে যায়। এ নিয়ে ইউপি সদস্যের স্বামী ও স্বজনরা তাকে দোষারোপ করে। সোমবার রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ইউপি সদস্যের স্বামী আব্দুর রহমান, ছেলে জুয়েলসহ ৪-৫ জন স্বজন তার পথরোধ করে অতর্কিতভাবে লাঠিসোটা দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে লোকজন এসে তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা হাসপাতালে ভর্তি করে বলে জানায় এই শিক্ষার্থী। এ বিষয়ে ইউপি সদস্য দুলু খাতুনের বক্তব্য নেওয়ার জন্য ফোন করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম। তিনি বলেন, এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...