শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ভারত, ভুটানের পর এবার চীনের নজর তাজাকিস্তানের দিকে। বেইজিংয়ের নজর পড়েছে পৃথিবীর ছাদ অর্থাৎ পামির মালভূমির দিকে। চীনের ইতিহাসবিদ ইয়ো ইয়াও লু সম্প্রতি একটি প্রতিবেদনে লিখেছেন, একটা সময় পুরো পামির এলাকা চীনের ছিল। তাই এবার পামিরের পার্বত্য ভূমি চীনের ফেরত পাওয়া উচিত। তার এমন প্রতিবেদনের পর থেকেই চীনের সংবাদমাধ্যম এই নিয়ে লেগেছে। তারাও অতীত খুঁজে দেখতে নেমেছে। সেইসঙ্গে তাজাকিস্তানের থেকে পামির মালভূমি ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টায় চীন সরকারকে যথাসাধ্য সাহায্য করে চলেছে। আর চীনের এই সাম্রাজ্যবাদী আস্ফালনে ভয়ে কাঁপছে তাজাকিস্তান। মধ্য এশিয়ার ছোট ও গরীব দেশ তাজাকিস্তান। ২০১০ সালে চীন ও তাজাকিস্তানের মধ্যে সীমান্ত নিয়ে চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী চীনকে ১১৫৮ বর্গ কিমি জায়গায় সঁপে দিতে হয়েছিল তাজাকিস্তানকে। চীন সেই চুক্তির পর তাজাকিস্তান ও আফগানিস্তান সীমান্তের কাছে তাশকুরগায় এয়ারপোর্ট নির্মাণের কাজও শুরু করে দিয়েছে। যা কিনা চিন্তায় বিষয়। তবে মধ্যপ্রাচ্যে চীনের সাম্রাজ্য বিস্তারের দিকে নজর রেখেছে রাশিয়া। কারণ মধ্যপ্রাচ্য দেশগুলির উপর রাজনৈতিক আস্থা রয়েছে রাশিয়ার। তাছাড়া চীনের এই সাম্রাজ্যবাদী মনোভাবের বিরুদ্ধে শুরু থেকেই রুখে দাঁড়িয়েছে রাশিয়া ও আমেরিকা। ইতিহাসবিদ ইয়ো ইয়াও লু প্রতিবেদনে আরও লিখেছেন, ১৯১১ সাল থেকে চীন যে নীতি নিয়েছে তাতে হারানো জমি পুনর্দখলের কথা রয়েছে। এরই মধ্যে চীন বেশ কিছু হারানো জমি ফেরত পেয়েছে। তবে আরও অনেক জমি পাওয়া বাকি। পামির বহু প্রাচীন একটি জায়গা। সেখানে সবার প্রথমে চীনের অধিকার ছিল। কিন্তু গত ১২৮ বছর ধরে পামিরের পার্বত্য অঞ্চল আর চীনের তত্ত্বাবধানে নেই। তাই এবার সেই অঞ্চল ফিরে পেতে চায় চীন। বিডি-প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি

আন্তর্জাতিক

ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

পরিবেশ ও জলবায়ু

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ...

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

শাহজাদপুর

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে ইউএনও সাদিয়া আফরিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সোমবার দুপুরে শাহজাদপুর প্রেস...

স্বামীর পরকীয়ার জেরে মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

বাংলাদেশ

স্বামীর পরকীয়ার জেরে মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

এদিন রাত ৯টার দিকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আত্মহত্যা প্ররোচনার দায়ে রাতেই স্বামী কলেজ শিক্ষক কনার মন্ডলকে আট...