বেলকুচি: শুধু সরকারের ওপর নির্ভরশীল নয়, দশে মিলে কাজ করলে যে সফলতা আসে তার প্রমাণ রাখলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬ গ্রামের বাসিন্দারা। নিজেদের উদ্যোগে হুরাসাগর নদীর উপর একটি বিশাল বাঁশের সাঁকো তৈরি করে বিচ্ছিন্ন থাকার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। শুক্রবার বিকালে এই বাঁশের সাকোটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা। উদ্বোধন করতে আসা অতিথিরাও এ জন্য নিজেদের লজ্জার কথা জানালেও গ্রামবাসীর এই উদ্যোগে তারাও গর্বিত। আগামীতে এই স্থানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ইউসুফ জী খান, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান মাখন, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক হান্নান তালুকদার, ভাঙ্গবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন প্রামানিক ও উদ্যোগক্তা ইমদাদুল হক এমদাদ। বেলকুচি উপজেলা সদর থেকে কয়েক কিলোমিটার পশ্চিম দিয়ে প্রবাহিত হচ্ছে হুরাসাগর নদী। এই নদীর এ পাড়ে বানিয়াগাঁতী দক্ষিণ পাড়া এবং নদীর অপরদিকে জোকনালা, চরজোকনালা, ভুতিয়াপাড়া, ক্ষিদ্রজোকনালা, সগুনা, শেলবরিষা গ্রাম। মাত্র কয়েক কিলোমিটার দূরে উপজেলা সদর অবস্থিত হলেও হুরাসাগর নদীর কারণে তারা ছিলেন বিচ্ছিন্ন। এই ৬টি গ্রামের কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য অনেক কষ্ট করে নদী পাড় হয়ে উপজেলা নিয়ে যেতেন। একই সঙ্গে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদেরও ছিল কষ্টকর। এই ৬টি গ্রামের মানুষ কোনো গুরুতর রোগে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে পৌঁছানো যেতো না। উদ্যোগক্তা ইমদাদুল হক এমদাদ জানালেন, গ্রামবাসীরা নিজ উদ্যোগেই এই সাঁকোটি নির্মাণ করেছে। এই সাঁকোটি তদারকি ও মেরামত করার জন্যও দুটি পৃথক কমিটি করে দেয়া হয়েছে। তবে কতদিন এই কাজ চালানো যাবে তা বলা সম্ভব নয়। এই সমস্যার সমাধানের জন্য সরকারকেই এগিয়ে আসতে হবে। উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ জানালেন, ত্রিমোহনী খেয়া ঘাটের উপর একটি ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যেই সরকারের উর্ধ্বতন মহলের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রস্তাবনাটি পাশ হয়ে আসলে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে এই ব্রিজটি নির্মাণ করা সম্ভব হবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
অপরাধ
শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...
উল্লাপাড়া সংবাদ
উন্মুক্ত বাজেট আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ... সিরাজগঞ্জ: ছোট শিশুর জন্য গাছ থেকে একটি আম ছেড়ায় স্কুলের দপ্তরী ও তার স্বজনরা শিশুর চাচা ও নানা-দাদাসহ তিনজনকে কুপিয়ে আহ...
শাহজাদপুর
শাহজাদপুরে বানভাসিদের পাশে সাবেক এমপি চয়ন
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থীকে প্রধানমন্ত্রীর অনুদান
অপরাধ
শিশুর জন্য আম ছেড়ায় ৩ জনকে কুপিয়ে জখম
