রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
Bel Pic Tarmuz 28-03-15 বেলকুচি প্রতিনিধিঃ হরতাল আবরোধের মাঝেও বরিশালের উৎপাদিত তরমুজ সিরাজগঞ্জের বেলকুচিতে আমদানী করছে পাইকাররা। এছাড়াও আসছে উপজেলার চরাঞ্চলে উৎপাদিত তরমুজও বাজোরে এসেছে তবে পরিমান খুব কম।খরা মৌসুমে এলাকায় তরমুজের ব্যাপক চাহিদা থাকার কারনে বাইরে থেকেও তরমুজ আমদানি হচ্ছে।। বরিশালের তরমুজ েদেখতে অনেকটা বাঘের চামড়ার ডোরা কাটা দাগ দাগ কিন্তু চরাঞ্চলের তরমুজ দেখতে কালো। উপজেলার প্রধান বাজার মুকুন্দগাঁতী ওয়াপদ রোড ও কাঁচামাল বাজারে বিক্রি হচ্ছে এ সব তরমুজ। খুচরা বিক্রেতা হাফিজ উদ্দিনকে তরমুজ সম্পর্কে জানতে তিনি বলেন, নাটোরের তরমুজ উপরে সাদা এবং দানাদার বেশী হয়। বরিশালে উৎপাদিত তরমুজও তার চাইতে দানা কম নয়। বরিশালে উৎপাদিত তরমুজ আমদানী করতে গাড়ী ভাড়া অনেকটা বেশী পড়ে। সেই জন্যই প্রথম প্রথম দামেও চড়া বিক্রিও কম। তবু আমরা মৌসুমী ফল হিসাবে বরিশালের তরমুজ ক্রয় করে বিক্রি করছি। নাটোর থেকে যখন তরমুজ আমদানী হবে তখন গ্রাহক সংখ্যা বাড়বে এবং দামও কমে যাবে। তখন আর বরিশাল থেকে তরমুজ আমদানী করা হবে না। তিনি আরও বলেন, এবার তরমুজের দাম তেমন কম পাওয়া যাবে না। কারণ, মৌসুমী বৃষ্টি না হওয়াতে তরমুজ ক্ষেত্রে শ্যালো দ্বারা পানি দিতে হচ্ছে। উৎপাদনকারীদের খরচও বেশী পড়ছে। তরমুজ ক্ষেতে ঠিকমতো পানি দিতে পারলে তরমুজও বড় হয় এবং লাল ও দানাদার হয়, খেতেও মজা লাগে। বর্তমানে ২০ টাকা প্রতি কেজি তরমুজ ২০ টাকা বিক্রি করছি। বিক্রয়ও কম হচ্ছে। সারাদিনে গড়ে ৩০-৩৫টির মতো তরমুজ বিক্রি করতে পারি। তার চাইতে বেশী বিক্রি করে ওয়াপদা রোডের খুচরা বিক্রেতারা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

শাহজাদপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা

শাহজাদপুর

শাহজাদপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা

গতকাল শনিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহজাদপুরে বিবর্তন নাট্য গোষ্ঠীর ‘বাঁশদিঘির জলা’ নাটক মঞ্চস্থ

শাহজাদপুর

শাহজাদপুরে বিবর্তন নাট্য গোষ্ঠীর ‘বাঁশদিঘির জলা’ নাটক মঞ্চস্থ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিবর্তন নাট্য গোষ্ঠীর ৪৭ তম প্রযোজনা ‘বাঁশদিঘির জলা’ নাটক মঞ্চস্থ হয়েছে।  রোববার ও সোমবার সন্ধ্যা...

কষ্টে আছেন তাঁতিরা

অর্থ-বাণিজ্য

কষ্টে আছেন তাঁতিরা

করোনা পরিস্থিতির কারণে কাজ না থাকায় আয়হীন হয়ে পড়েছন সিরাজগঞ্জের প্রায় পাঁচ লাখ তাঁত শ্রমিক। সেই সঙ্গে প্রতিকূল অবস্থায় দ...