শাহজাদপুর প্রতিনিধি - গত ৪ মাস ধরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মানব পাচারকারী চক্রের প্রতারণার শিকার হয়ে ৯ জন নিখোঁজ রয়েছে। এদেরকে সমুদ্র পথে ট্রলারে করে মালয়েশিয়ায় পাঠানোর নামে পাচার করা হয়েছে। এরা হলো ভেন্নাগাছী গ্রামের আবুল বাশারের পুত্র জাহাঙ্গীর, লাল চাঁনের পুত্র রফিক, আব্দুল মালেকের পুত্র মিলন, বেলকুচি-এনায়েপুর থানার সীমান্তবর্তী বেতিল চরপাড়া গ্রামের মানবপাচার চক্রের সদস্য আব্দুলের পুত্র আমিরুল ইসলামের মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার পথে নিখোঁজ রয়েছে দৌলতপুর ইউনিয়নের ধুলগাগড়াখালী গ্রামের আব্দুল হাকিম ও রাবিয়া খাতুনের পুত্র এমদাদুল হক। বেলকুচি উপজেলার ছোট সগুনা ও সগুনা গ্রামের মানব পাচারকারীরা হলো মৃত কাদের প্রামানিকের পুত্র তৈয়ব আলী ও রিনা খাতুন, আব্দুস সালামের পুত্র এরশাদ, মজিদ আকন্দের পুত্র জাহাঙ্গীর। তৈয়ব আলী ও রিনা খাতুনের খপ্পরে পড়ে নিখোঁজ রয়েছে, ছোট সগুনা গ্রামের হোছেন আলীর পুত্র বাদশা প্রামানিক (২০), সুলতান প্রামানিকের পুত্র সাগর আলী (২০), হাছেন আলী প্রামানিকের পুত্র জুয়েল (২৫), ইসমাইল প্রামানিকের পুত্র রুবেল (২৩), ঢাকায় বেক্সিমো গ্র“পের কর্মরত কাটিং হেলপার জামাল মিয়া সহ ৯ জন নিখোঁজ রয়েছে।
বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ভেন্নাগাছী গ্রামের চারজন মানব পাচার চক্রের সদস্য রয়েছে এরা হলেন, শাহজাহানের পুত্র বাবু, হযরত আলীর পুত্র আবু সামা, গোলাম মোস্তফার ছেলে খোকন, ছানোয়ার ফকিরের পুত্র আসান ফকির। অপর দিকে গ্রামের মানব পাচারকারী চক্রের সক্রীয় সদস্য তৈয়ব আলী ও রিনা খাতুন মালয়েশিয়ায় অবস্থানরত জাহাঙ্গীরের নির্দেশে এলাকা থেকে লোক গুছিয়ে দিত বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, বেলকুচি থানায় নিখোঁজকারী কয়েকজনের নাম এসেছে। তারা থাইল্যান্ডের আশ্রয় কেন্দ্রে রয়েছে বলে জানানো হয়েছে। যাচাই বাছাই করে তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সন্তানহারা স্বজনরা তাদের সন্তানদের ফিরে পেতে দৌড় ঝাপেড় পাশাপাশি রাতদিন চাঁপা কান্নায় বুক ভাসাচ্ছে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...
কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা
সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...
কামারখন্দ
কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...
অপরাধ
শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...
বাংলাদেশ
ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি
ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকবেন—ডাক ও টেলিযোগাযোগ সচিব, লেজিসলেটিভ ও...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
বেলকুচিতে লকডাউনের মধ্যে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত
চলমান কঠোর লকডাউনকে উপেক্ষা করে সিরাজগঞ্জের বেলকুচিতে আয়োজন করা দুটি বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর ও ক...
