বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ হওয়ার দু’দিন পর আরিফুল ইসলাম (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় ঘাতকদের গ্রেফতার এবং বিচারের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চালা বাসষ্ট্যান্ড এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। এসময় মুকুন্দগাঁতীতে শেরনগর আহকামুল সুন্নাহ ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীরা এক মানব বন্ধন করেন। এদিকে পথসভায় বক্তব্য রাখেন বেলকুচি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ প্রামানিক, শেরনগর আহকামুল সুন্নাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইফুদ্দিন আনসারী, উপজেলা যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা, আওয়ামীলীগ নেতা শরীফ মির্জা। উল্লেখ্য গত সোমবার সকালে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী বাজার এলাকায় যমুনা নদীর একটি ক্যানেল থেকে ভাসমান অবস্থায় আরিফুলের মরদেহ উদ্ধার করা হয়। আরিফুল একই উপজেলার ক্ষিদ্রমাটিয়া মহল্লার শহিদ শেখের ছেলে। নিহতের পিতা শহিদ শেখ অভিযোগ করে বলেন, আরিফুল তার চার সহপাঠিকে মাদকসেবী বলার কারণে শনিবার দুপুরে তাদের সাথে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে আরিফুলের কাছে থাকা তিন হাজার টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয় ওই সহপাঠিরা। বিকেল তিনটার দিকে আরিফুলের মামার সহায়তায় ওই টাকা উদ্ধারকরা হয়। ওইদিন সন্ধ্যায় জুতো কেনার কথা বলে আরিফুল ইসলাম মুকন্দগাঁতী বাজারে যাওয়ার পর নিখোঁজ হয়। রাতভর খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরদিন সকালে থানায় অভিযোগ দায়ের করা হয়। বেলকুচি থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, অভিযোগ পেয়ে রাতেই তিন সহপাঠিকে আটক করেথানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের দ্রুত গ্রেফতার করতে নিয়মিত অভিযান চলছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...