রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বেলকুচি প্রতিনিধিঃ “সারা বিশ্বের হিন্দু এক হও, যতমত তথপথ হিন্দু স্বার্থে একমত” এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকাল ৫ টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মাহজোট সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার আলোচনা সভা ও প্রথম সম্মেলন বেলকুচি শ্রীমš§হাপ্রভূর আখড়া, গাড়ামাসীতে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় শ্রীদাম চন্দ্র সাহার উপস্থাপনায় ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বেলকুচি উপজেলা শাখার আহ্বায়ক শ্রী জয় শংকর সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন ডাঃ বিদ্যুৎ কুমার সূত্রধর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রিয় কমিটি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- অধ্যাপক সুশীল কুমার মাহাতু, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রিয় কমিটি, শ্রী অনিল কুমার রবিদাস সিরাজগঞ্জ জেলা শাখা আহ্বায়ক, ডাঃ শ্রী শংকর কুমার পোদ্দার সদস্য সদস্য সিরাজগঞ্জ জেলা শাখা, শ্রী প্রবীর কুমার সাহা, সভাপতি রায়গঞ্জ উপজেলা শাখা। আরো উপস্থিত ছিলেন, উল্লাপাড়া বাংলাদেশ হিন্দু মহাজোটের আহ্বায়ক-সুমন রবিদাস, সলঙ্গা থানার আহ্বায়ক-সুজন রবিদাস, শাহজাদপুর উপজেলা শাখার আহ্বায়ক-কমলকান্তি সাহা, রায়গঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক-শ্যাম মাহাতু, ধানাইনগর ইউনিয়ন শাখার সভাপতি রমেশ মাহাতু, বেলকুচি উপজেলা উপজেলার বেলকুচি শ্রীমš§হাপ্রভ’ আখড়া সভাপতি হেমেন্দ্রনারায়ন চৌধুরী (কালা চৌধুরী), সাধারণ সম্পাদক মুকুল মজুমদার। প্রধান অতিথি ডাঃ শ্রীযুক্ত বাবু বিদ্যুৎ কুমার সূত্রধর ১০ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করে।

আলোচনা শেষে অতিথিবৃন্দ আসন্ন শারদীয় দূর্গা পূজা শান্তি পূর্ণভাবে বেলকুচিতে অনুষ্ঠিত হয় তার জন্য বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমানের সাথে আলোচনা করেন।

উক্ত আলোচনা সভা ও সম্মেলণে উপস্থিত ছিলেন সাংবাদিক অশোক কুমার ব্যানার্জি, ডেইলি অবজারভার, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, সাংবাদিক চন্দন কুমার আচার্য, জনতার নিউজ২৪.কম ও যমুনা প্রবাহের জেলা প্রতিনিধি।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...