বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
gonopituniবেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে মঙ্গলবার বেলা ১টার দিকে মুকুন্দগাঁতী বাজার থেকে ভ্যান শ্রমিকরা এক অটো-ভ্যান চোরকে আটক করে গণধোলাই দিয়ে রিক্সা ও ভ্যান শ্রমিক অফিসে বেঁধে রাখে। অটো ভ্যান চোর বেলকুচি পৌরসভার কামার পাড়া গ্রামের শফিজ উদ্দিন ও কাঞ্চন বেগমের পুত্র ইসমাইল হোসেন (৩০)। রিক্সা ও ভ্যান শ্রমিকরা জানান, বিগত ১মাস পুর্বে মুকুন্দগাঁতী ওয়াপদা বাসষ্ট্যান্ড থেকে একে একে ৩টি অটো ভ্যান চুরি করে। আমরা এর জন্য বেলকুচি উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়ার নিকট অভিযোগ করি। অভিযোগকারীরা হলেন, দেলুয়া গ্রামের আক্কাস আলীর পুত্র সাইফুল ইসলাম (২০), চন্দনগাঁতী গ্রামের মানিক শেখের পুত্র নজরুল ইসলাম (৩৭), চন্দনগাঁতী মৌলভী পাড়া গ্রামের আশরাফ আলী (৩৫)। ভ্যান চোর ইসমাইল হোসেন (৩০) কে কোথায় সোপর্দ করা হবে? এ ব্যাপারে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া জানান, তার অভিভাবকদের মোবাইল করা হয়েছে। যদি তারা এর সুষ্ঠ মিমাংসা দেয় তাহলে তাদের কাছে ছেড়ে দেওয়া হবে। তা না হলে পুলিশের কাছে সোপর্দ করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

শিল্প ও সাহিত্য

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

ফারুক হাসান কাহারঃ শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবা...

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

অপরাধ

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

“শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের একটি ঘাট দিয়ে অবৈধ ৬ লাখ লিটার ডিজেল তেল উত্তরাঞ্চ...