বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
Murder

শাহজাদপুর সংবাদ ডটকম, যশোহর প্রতিনিধি: বেনাপোলের পুটখালী ইউনিয়নের অভায়বাস গ্রামে চোরাচালান সংক্রান্ত বিরোধের জের ধরে শামিম (৩৫) নামে এক চোরাকারবারীকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে অভায়বাস গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শামিমের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে চারজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করেছেন।

আসামিরা হলেন, কাওছার আলীর ছেলে শাহাজামাল (৩২), মোমিনের ছেলে ছাবদার আলী (৩৪), গোলামের ছেলে কামাল (৩৭) ও মান্নানের ছেলে উজ্বল (৩০)।

পুলিশ জানায়, চোরাচালান ও বাওড় দখলকে কেন্দ্র করে রাতে শামিমকে গলা কেটে হত্যা করে মৃতদেহ স্থানীয় বাওড়ের পাশে ফেলে রেখে যায় প্রতিপক্ষরা। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...