শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভারতে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলা করতে নরেন্দ্র মোদি সরকার ব্যর্থ বলে, অনেকেই সমালোচনায় সরব হয়েছেন। নেটিজেনদের অনেকেই ResignModi হ্যাশট্যাগ এর মাধ্যমে ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার সেই তালিকায় নাম লেখালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা তথা কৌতূকশিল্পী-সঞ্চালক মীর আফসার আলি যিনি মীর নামেই সুপরিচিত। দেশের অতিমারী পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি কটাক্ষ করলেন ফেসবুকে। ফেসবুকে এক পোস্টে মীর লিখেছেন, “মাননীয় নরেন্দ্র মোদির কাছে আমার বিনীত নিবেদন, মানুষ মরে যাওয়ার পর কাঁদবেন না! বেঁচে থাকতেই দয়া করে তাঁদের জন্য কিছু করুন।” ওই পোস্টে মীর হিন্দিতে একটি কবিতাও জুড়ে দিয়েছেন। যার বাংলা দাঁড়ায়ঃ 'বেঁচে থাকতে নেয়নি খোঁজ, মরে যেতেই করছে শোক।'

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

লিচু গাছে আম! দেখতে লোকের ভিড়

বাংলাদেশ

লিচু গাছে আম! দেখতে লোকের ভিড়

আমগাছে আম ধরে, জামগাছে জাম। সে নিয়ম অনুযায়ী লিচুগাছে লিচু ছাড়া অন্য ফল ধরার কথা নয়। কিন্তু এ নিয়ম ভেঙে ঠাকুরগাঁও সদর উপজ...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...